চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিয়ে ‘লারনিং শেয়ারিং’ ইভেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিয়ে লারনিং শেয়ারিং ইভেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি রেডিও প্রকল্পের ‘লারনিং শেয়ারিং’ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সমষ্ঠির প্রোগ্রাম কো-অডিনেটর জাহিদুল হক খান, জেলা তথ্য অফিসারের সহকারি তথ্য অফিসার আব্দুল ওহাব, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার এবং প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস।

প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক (প্রশিক্ষণ) মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ অন্যরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ নাচোল, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আদিবাসীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুরের চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোল উপজেলার আদিবাসীদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক ৭টি কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা। যা রেডিও মহানন্দা ‘সেতু বন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচাতির হয়।

সেই কমিউনিটি সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই লারনিং শোয়ারিং ইভেন্ট এর আয়োজন করে রেডিও মহানন্দা।

এই অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হল।

Tags: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীচাপাইনবাবগঞ্জ
Previous Post

দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

Next Post

আমরা সবাই এক পরিবারের সদস্য: ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা সবাই এক পরিবারের সদস্য: ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

অল্লু অর্জুনের 'পুষ্পা ২' সিনেমার চরিত্রে এক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো আল্লু অর্জুনের 'পুষ্পা ২'?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT