চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপুল উদ্দীপনায় শিশুদের ‘লার্ন উইথ ফান’ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 11, অক্টোবর 2025
in শিক্ষা
A A
শিশুদের লার্ন উইথ ফান ২০২৫ অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেসিস প্রি-স্কুলের ‘লার্ন উইথ ফান’ নামে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ থেকে ৮ বছর বয়সী শিশুরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

শনিবার ধানমণ্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কবিতা, গান, নাচ, শিক্ষামূলক নাটিকা ইত্যাদি সহশিক্ষা পরিবেশন করেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মোসা. ওয়াহিদা আক্তার বলেন, ‘জেনেসিস প্রি-স্কুল ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই চাপমুক্ত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন- ভেজিটেবল উৎসব, ফল উৎসব, স্টোরি টেলিং ডে, গণিত উৎসব, স্পেলিং উৎসব, বিজ্ঞান মেলা, বৈশাখ ও বসন্ত উৎসব, নৈতিক শিক্ষাদান প্রোগ্রামসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করছে।’

`গত ১ যুগ ধরে  স্কুলটি অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছে।’-যোগ করেন তিনি।

সমাপনী বক্তব্যে স্কুলের চেয়ারম্যান ড. মোল্লা আজফারুল হক বলেন, ‘শিশুদের পড়াশোনার শুরুটা যত আনন্দদায়ক হবে ততই শিশুদের চিন্তা ও মনন বিকশিত হবে।’

তিনি আরও বলেন, ‘স্কুলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এক ঝাঁক বিসিএস কর্মকর্তা। যারা রাজধানীর অসংখ্য স্কুলের ভিড়ে জেনেসিস প্রি-স্কুলকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আনন্দদায়ক পাঠদান ও চাপমুক্ত পড়াশোনা নিশ্চিতকরণসহ নানা পরামর্শ দিচ্ছেন।’

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা চমৎকার ও শিক্ষণীয় এই অনুষ্ঠান আয়েজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ করেন।

Previous Post

এমবাপের চোট, যা বললেন কোচ দিদিয়ের দেশাম

Next Post

সিনেমায় বিগ বি’র স্মরণীয় যতো চরিত্র

Next Post
বয়সী ব্যক্তির ছবি, তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় বিগ বি’র স্মরণীয় যতো চরিত্র

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT