চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনালাপ ফাঁস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদ থেকে অপসারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় নারী নেতা জনসম্মুখে, সাংবাদিক ও সমর্থকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।

শুক্রবার ২৯ আগস্ট সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে অপসারণ করে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। রায়ে বলা হয়েছে, কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে তার বিতর্কিত ফোন কল নৈতিকতা লঙ্ঘন করেছে। যা রাজ্যকে নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেয়।

শক্তিশালী সিনাওয়াত্রা রাজনৈতিক পরিবারের সদস্য পেতংতার্ন ২০২৪ সালের আগস্টে দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন এবং মাত্র এক বছর দায়িত্ব পালন করেছেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের দেওয়া রায়ে আরও বলা হয়, পেতংতার্ন থাই সংবিধানের অধীনে যোগ্যতার অভাব এবং নিষিদ্ধ বৈশিষ্ট্যের অধিকারী। যার ফলে তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়।

কম্বোডিয়ার সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে ১৫ জুন ফাঁস হওয়া এই ফোনালাপে পেতংতার্নকে সাবেক কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেনকে চাচা বলে সম্বোধন করতে শোনা যায় এবং তার নিজস্ব সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করতে দেখা যায়।

ফোনালাপে পেতংতার্ন আরও বলেন, যদি হুন সেন “কিছু চান, তাহলে আমাকে বলুন, আমি তা দেখব”। এমন বিতর্কিত মন্তব্য যা তার বিরুদ্ধে মামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

আদালত আরও বলছে, পেতংতার্ন ফোন কলে সততার অভাব দেখিয়েছেন এবং নীতিগত মান গুরুতরভাবে লঙ্ঘন করেছেন বা মেনে চলতে ব্যর্থ হয়েছেন।

ফাঁস হওয়া অডিওতে তার মন্তব্য সত্য বলে উভয় পক্ষই নিশ্চিত করেছে। সীমান্ত বিরোধ নিয়ে জাতীয়তাবাদী উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে ছিল এবং বিরোধীরা তাকে দেশের জাতীয় স্বার্থের সাথে আপস করার অভিযোগ এনেছে।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে দুই দেশ পাঁচ দিনের সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে কমপক্ষে ৩৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং লাখ লাখ লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়।

 

Tags: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
Previous Post

যুক্তরাষ্ট্রের আটলান্টা ফায়ার জার্সিতে খেলবেন সাকিব

Next Post

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস কি বাংলাদেশের!

Next Post
ঢাকায় দূষিত বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত, ধোঁয়া ও ধুলার ঘন কুয়াশা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস কি বাংলাদেশের!

স্পেনের বিশ্বকাপ বাছাই দলে বার্সার ৭ ফুটবলার, রিয়ালের ২ ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বিশ্বকাপ বাছাই দলে বার্সার ৭, রিয়ালের ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT