চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন: এনপিসি মহাসচিব ড. মারুফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 06, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের আইচি-নাগোয়ায় অক্টোবরে বসছে এশিয়ান প্যারা গেমস ২০২৬ আসর। এর জন্য ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছে। এশিয়ান প্যারা গেমসের জন্য পুরো দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার আগে নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বলেছেন প্রতিমন্ত্রী।

এশিয়ান প্যারা গেমসের প্রশিক্ষণ উদ্বোধন করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘নতুন কুঁড়ির আদলে দেশের জাতীয় খেলোয়াড়দের নিয়ে একটি আন্তর্জাতিক প্যারা স্পোর্টসের আয়োজন করুন। আপনাদের সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। বিনিময়ে আমাদের পদক এনে দিতে হবে।’

জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ও সার্বিক আয়োজন নিয়ে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল বলেছেন, ‘আমাদের প্রথম যে ‘বাংলাদেশ প্যারা গেমস’ হয়েছে তার মাধ্যমে বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষ করেছি। এটা গত দুমাস আগে করেছি। প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় হয়েছে বা যারা র‍্যাঙ্কিংভুক্ত হওয়ার মতো আছে তাদের নেয়া হয়েছে। আইপিসির র‍্যাঙ্কিংভুক্ত তাদের নির্বাচন করা হয়েছে।’

​’জাতীয় পর্যায়ে বাছাই হয়েছে, তাছাড়া আইপিসি বা এপিসির মতো যে বড় বড় গেমস, যেমন— এশিয়ান প্যারা গেমস, ওয়ার্ল্ড প্যারা গেমস, এগুলোতে আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। ​যেমন, পুরনো কিছু খেলোয়াড় ছিল যারা র‍্যাঙ্কিং প্রক্রিয়ার মধ্যে আছে।’

আসরে মোট কতজন যাবেন? এমন প্রশ্নে এনপিসি মহাসচিব বলেছেন, ‘আমাদের ক্লাসিফিকেশন সাইন্টিফিক ক্রাইটেরিয়া, যেমন এখন দেখা গেছে কারও হাত নেই, কারও পা নেই, বা কেউ হুইলচেয়ার পার্সন। এটি একটি ক্লাসিফিকেশনের মাধ্যমে ওদেরকে ঠিক করতে হয় যে ওরা আসলে কতটা উপযুক্ত খেলার জন্য। আমাদের খেলোয়াড়রা সমমানের খেলোয়াড়দের সাথেই খেলে। আন্তর্জাতিকেও দেখা যায় ওদের কারও আপার লিম্বে প্রবলেম বা লোয়ার লিম্বে প্রবলেম। এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া মেনে, র‍্যাঙ্কিং প্রক্রিয়া মেনে আমরা সবকিছু জমা দিয়েছি। এখন এপিসি বা আইপিসি আমাদেরকে চূড়ান্ত তালিকা দেবে। আমরা মোট ছয়টি ইভেন্টের জন্য ২৩ জন নির্বাচন করেছি।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস নিয়ে মারুফ আহমেদ মৃদুল বলেছেন, ‘মন্ত্রী মহোদয় বলেছেন সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের প্রশিক্ষণের জন্য যা দরকার বা আমাদের দেশের বাইরে যখন আমরা টিম নিয়ে যাব, অক্টোবরের ১১ তারিখে, মন্ত্রণালয় সমর্থন দেবে, এনএসসিও। সারা বাংলাদেশ থেকে, একদম প্রত্যেকটা জেলা-উপজেলা থেকে যেন আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে বা ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’র আয়োজন যেন করি এমন কথা বলেছেন।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

Next Post

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

Next Post
বাংলাদেশের সিনেমা ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT