চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 23, জুন 2024
in বাংলাদেশ
A A
আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশে সাংগঠনিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলছে। সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন দলের নেতাকর্মীরা।

রোববার ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টার পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন। এসব মিছিলে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যানার, ফেস্টুন নিয়ে এসেছেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা স্থানীয় নেতার প্রচারণাও চালাচ্ছেন।

রঙিন টিশার্ট, ক্যাপে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আসতেও দেখা গেছে নেতাকর্মীদের। পুরান ঢাকার রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন ‘আওয়ামী মুসলিম লীগ’ নামে যে দলটি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগে পরিণত হয়।

এবার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ ও পতাকা উত্তোলনসহ তিন দিনের মূল কর্মসূচি।

এদিকে দুপুরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন। এরই মধ্যে সমাবেশস্থলে ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

পুলিশি নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে নেতাকর্মীদের এসএসএফ ও স্পেশাল ব্রাঞ্চের আর্চওয়ে পার হয়ে উদ্যানে প্রবেশ করতে হচ্ছে। মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সমাবেশে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উত্তরা থেকে আসা সাঈফ হোসেন বলেন, আওয়ামী লীগকে ভালোবাসি। দেশের জন্য আওয়ামী লীগের অবদান অনেক। আমরা চাই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসুক। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।

অন্যদিকে সমাবেশ স্থলে প্রবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের গেট ভিআইপিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সমাবেশে প্রবেশের সব গেটে নিরাপত্তা আর্চওয়ে বসানো হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Tags: আওয়ামী লীগপ্রতিষ্ঠাবার্ষিকীসমাবেশ
Previous Post

১ অতিরিক্ত আইজিপি ও ৯ ডিআইজিকে বদলি

Next Post

‘বাংলাদেশ ভালো দল’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জয় দিয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ ভালো দল’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৯তম জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT