চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গা গরমের ম্যাচেই মাঠ গরম করল ভারত-অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 17, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটারদের মধ্যে আলোচনা, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ফিফটিতে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ পেয়েছিল ভারত। হাই-স্কোরিং লড়াইয়ে শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

সোমবার ব্রিসবেনে টসে হেরে আগে ব্যাট করা ভারত ৭ উইকেটে তোলে ১৮৬ রান।

ওপেনিংয়ে লোকেশ রাহুল ৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৭ রানের ইনিংস। চারে সূর্যকুমার ৩৩ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৫০ রান। অধিনায়ক রোহিত শর্মা ১৫ ও বিরাট কোহলি ১৯ রানের বেশি দিতে পারেননি। শেষদিকে কার্তিক ১৪ বলে একটি করে চার-ছয়ে ২০ রান করেন।

অজিদের মধ্যে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন কেন রিচার্ডসন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাশ্টন অ্যাগার।

বড় লক্ষ্য তাড়ায় ঠিকভাবেই এগোচ্ছিল স্বাগতিকরা। দুই ওপেনার ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন মিচেল মার্শ। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। স্টিভেন স্মিথ ১১ ও ম্যাক্সওয়েল ২৩ রান করে ফেরেন।

শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করা অস্ট্রেলিয়া এক পর্যায়ে নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১১ রান।

মোহাম্মাদ শামির প্রথম দুই বলে চার রান নেন স্টার্ক। পরে টানা চার বলে ৪ উইকেট হারায় অজিরা। তৃতীয় বলে কামিন্স ক্যাচ আউট হন। চতুর্থ বলে রান আউট হন অ্যাগার। শেষ দুই বলে জশ ইংলিশ ও কেন রিচার্ডসনের উইকেট তুলে নেন শামি।

শুধুমাত্র শেষ ওভারে বল হাতে নেয়া শামি ৪ রান দিয়ে পান ৩ উইকেট। ভূবনেশ্বর কুমার দুটি ও একটি করে উইকেট পান আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল ও যুজবেদ্র চাহাল।

Tags: আইসিসিটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতপ্রস্তুতি ম্যাচব্রিসবেন
Previous Post

যাত্রী নিরাপত্তায় বাসের ভেতরে নিবন্ধন নাম্বার প্রদর্শনের দাবি

Next Post

অমির কাছে নাটকের ভিউ যে কারণে মূল্যবান

Next Post
বাংলাদেশি যুবক হেডফোন পরে ডি.জে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমির কাছে নাটকের ভিউ যে কারণে মূল্যবান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয়দের মাটিতে নামিয়ে রূপকথা লিখল স্কটল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT