চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে মেলাতে পারছি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 16, জুলাই 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নড়াইলের একজন যুবক, সম্ভবত খেলোয়াড় বা বক্তা, লাল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় ভীষণ মর্মাহত মাশরাফী বিন মোর্ত্তজা। ‘সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে মেলাতে পারছি না’ বলে আক্ষেপ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এলাকাবাসীকে জেলাটির হাজার বছরের ঐতিহ্য-সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় এক দীর্ঘ পোস্টে নড়াইল জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে বলেছেন মাশরাফী। অজ্ঞতা হোক কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব ঘটনার শাস্তি আইনের মাধ্যমে নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সব বিষয়ে কঠোর হতে অনুরোধ করেছেন। সচেতনতা সৃষ্টিতে কাজ করতে বলেছেন ইমামদের।

পাঠকদের জন্য মাশরাফীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘সম্মানিত এলাকাবাসী,
গতকাল আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ করা থেকে দয়া করে বিরত থাকুন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে এক নিমিষে ম্লান করে দেবেন না। ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।

ইসলাম শান্তির ধর্ম। আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেউ যদি মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে।

দেশের আইন আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবেন। কোনো পরিস্থিতিতেই আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। অভিযোগ যদি সত্যিও হয়, একজনের জন্য গোটা সমাজের নিরপরাধ মানুষদের ওপর অন্যায় করার কোনো অধিকার কারো নেই। কেউ সত্যি অপরাধ করলে তার বিচার আদালত করবে, তবে আমি-আপনি এজন্য কাউকে কোনো শাস্তি দিতে পারি না।

দয়া করে আপনারা শান্তি বজায় রাখুন। উত্তেজিত না হয়ে একটু ভাবুন। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির আমার নড়াইলকে এমন কলঙ্কিত করবেন না।

ঘটনা শোনামাত্র আমি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে বলেছি, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে। তাৎক্ষণিক নড়াইলের পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমার স্থানীয় নেতাকর্মীদেরও ঘটনাস্থলে দ্রুত পাঠিয়েছি, তারা যেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়।

খুলনা থেকে র‌্যাব পাঠানো হয়েছে। এত কিছুর পরও ভীষণ দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেছে। থামানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় বেশ ক’জন নেতাকর্মী আঘাত পেয়েছেন। তবে অসহায় মানুষের আর্তনাদের কাছে সেটা কিছুই নয়। একজন সাধারণ মানুষও আক্রান্ত হলে সেই ক্ষতি অপূরণীয়। যারা আক্রান্ত হয়েছেন, তাদের জন্য আমার মন কাঁদছে।

ঘটনার সময় শান্তি বজায় রাখার চেষ্টা করে গেছি, ঘটনার পর আক্রান্তদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে সব ধরনের সাহায্য-সহযোগিতা থেকে শুরু করে মানসিকভাবেও পাশে থাকব বলে কথা দিয়েছি। তাতে অবশ্যই ক্ষতিপূরণ হবে না। তবে আপনাদেরকে বলছি, আমরা আপনাদের পাশে সর্বোতভাবে আছি। আপনারা স্বাভাবিক জীবন-যাপন করুন। এই দেশ, এই মাটি, এই আলো-বাতাস, আপনার-আমার সবার।

আবারও বলছি, এই ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা নিজেরা এভাবে বিভক্ত হয়ে পড়ব, আমি এটা কখনোই ভাবতে পারি না। এই নড়াইলকে তো আমি চিনি না! একদিকে নবীর কটুক্তির কথা শুনে ধর্মপ্রাণ মুসলমানের বুকে কষ্ট, অপরদিকে আমার ঘরপোড়া সনাতন ধর্মাবলম্বী মায়ের আর্তনাদ। এরকম নড়াইল গড়ার জন্য আমি আপনাদের সমর্থন চাইনি। আমরা সবাই মিলেমিশে চলব, বিপদে-আপদে পরস্পরের পাশে দাঁড়াব, যার যার ধর্ম পালন করব, এটাই তো আমাদের ঐতিহ্য।

মসজিদের সম্মানিত ইমামদের আমি অনুরোধ করব, এই দুঃসময়ে আপনারা নিজ নিজ এলাকার মুসল্লীদের শান্তির ধর্ম ইসলামের বাণী বেশি বেশি শোনান। শান্তিপ্রিয় মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের কাহিনী শোনান। নবীজির জীবনের আদর্শ, তাঁর মূল্যবান বাণী শোনান।

সনাতন ধর্মাবলম্বী সম্মানিত পুরোহিতদেরও অনুরোধ করব, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী তরুণ প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিন।

এই দেশ আমাদের, এই মাটি আমাদের। এই মাটি যেন কারো জন্য অনিরাপদ না হয়, ৭১-এর মতো বুক পেতে সবাইকে আগলে রাখতে হবে আমাদের; এক মুহূর্তও সেই আদর্শ আমাদের ভুলে গেলে চলবে না।

এই ঘটনার প্রতিক্রিয়ায় আর যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির অনুরোধ করেছি।

শান্তিপূর্ণ এই এলাকায় কেন এমনটা ঘটল, এটা গভীরভাবে খতিয়ে দেখব আমরা। সব ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে আমি এর মধ্যেই কথা বলেছি। আরও যা যা করণীয়, করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, শুক্রবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিঘলিয়া সাহাপাড়ায় ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেয়ার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এরপর সন্ধ্যায় হামলা ভাঙচুর শুরু হয়ে রাত প্রায় সাড়ে নয়টা পর্যন্ত চলে।

Tags: নড়াইলমাশরাফীলিড স্পোর্টস
Previous Post

‘আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম’

Next Post

‘সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে’

Next Post
নরসিংদী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে’

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক পেসার নিয়ে হোয়াইটওয়াশের মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT