চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 08, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন কর্মকর্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন এলডিসি-ফইভে অংশ নিয়ে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকাল ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) কাতারের স্থানীয় সময় সকাল ৮টায় ঢাকার উদ্দেশে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী তার সফরে এলডিসি সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির তামিম বিন হামাদ আল ছানির সাথে বৈঠক করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বেপারে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধির পাওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ব্যাপারে সহায়তা চান। প্রধানমন্ত্রীর আহ্বানে কাতারের আমির বাংলাদেশেকে জ্বালানি সহায়তা দিতে রাজি হন এবং বছরে অতিরিক্ত এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দেওয়ার ব্যাপারে সম্মত হন।

প্রধানমন্ত্রী কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ইনভেস্টমেন্ট সামিট ২০২৩ ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ এ ভাষণ দেন। এসময় পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যে বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম গঠনের আহ্বান জানান শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী মধ্য প্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহনে কাতারে আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেন।

এসময় তিনি বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে দেশের মর্যাদা বজায় রাখতে এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারে বাংলাদেশি কূটনীতিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। সেই সাথে চোখ খোলা রেখে সব দেশের সাথে আলোচনা ও সমঝোতা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পাঁচ দিনের সফর শেষে আজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: আঞ্চলিক দূত সম্মেলনএলডিসিএলডিসি-ফইভজ্বালানি নিরাপত্তাজ্বালানি সহায়তাপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

‘বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়’

Next Post

চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

Next Post
শিশুর মৃতদেহের হাত মেঝেতে পড়ে আছে, শোকের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

রাশিয়ার দখলে পূর্ব বাখমুতের এলাকা, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব বাখমুতের দখল নিয়েছে রাশিয়া: ওয়াগনার কমান্ডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT