চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর’র ভিত্তিপ্রস্তর স্থাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটির ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধামনমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়া আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে এই হাব এর উদ্বোধন করেছেন তিনি।

বুধবার ১৮ অক্টোবর অনলাইনের মাধ্যমে এই ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো- ব্যবসায়িক মডেলের উদ্ভাবনকে উৎসাহিত করা, বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য এবং টেকসই বিপণন কৌশল তৈরি করা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এই প্রকল্পের অন্যতম আরেকটি লক্ষ্য হলো, শিক্ষার্থীদের নিজেদের এবং বাংলাদেশের জন্য সফল উদ্যোক্তা এবং পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা, যাতে তারা ব্যবসা ক্ষেত্রে সফলভাবে নিজেদের মেলে ধরতে পারে।

ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ।

আজকের তরুণ প্রজন্মকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।’

শেখ রাসেল দিবসে ইউনিভার্সিটি ইনোভেশন হাবসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব প্রকল্পের ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও গতিশীলতা আসবে।

ব্র্যাক ইউনিভার্সির্টিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি উদ্ভাবনী পরিবেশের বিকাশ এবং শিক্ষার্থীদের কর্মোপযোগী করে গড়ে তুলতে এই ইনোভেশন হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান বলেন, এই ইনোভেশন হাব আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি উদ্ভাবনী ও সৃজনশীল পরিবেশ প্রদান করবে। এটি তাদের ধারণাগুলোর বাস্তবায়ন এবং নতুন উদ্যোগ সৃষ্টিতে সহায়তা করবে।

এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম বলেন, এই ইনোভেশন হাব সম্ভাবনাময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে একটি সেতুবন্ধন তৈরি করবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলাম বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো আইটিভিত্তিক স্টার্টআপসমূহের ব্যবসার বিকাশ করা। বাংলাদেশ সরকার আইটিভিত্তিক স্টার্টআপসমূহকে উৎসাহিত করছে, যাতে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে গড়ে ওঠে এবং শিক্ষাজীবন শেষে তাদের চাকরি খোঁজার প্রবণতা হ্রাস পায়।

এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

পশ্চিমাদের বিএনপিকে উৎসাহ দেয়ার দিন শেষ: ওবায়দুল কাদের

Next Post

কোহলিকে ৫ বার আউট করে ‘ভাগ্যবান’ সাকিব

Next Post
বিশ্বকাপ ক্রিকেটে কোহলি ও সাকিবের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিকে ৫ বার আউট করে ‘ভাগ্যবান’ সাকিব

ইসরায়েলি সেনারা গাজায় লক্ষ্য করে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় কোন লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT