চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 28, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চট্টগ্রামের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ইসকন ইস্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যা, আদালত-মসজিদে ভাঙচুর ও আদালত ভবন এলাকায় যানবাহন ভাঙচুরের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। আইনজীবীরা আজও কোনো মামলার শুনানিতে অংশ নেননি। সে সময় আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট মফিজুর রহমানসহ আইনজীবী নেতারা।

বরিশালে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এরপর আদালতের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা চিন্ময়ের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান।

রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। নড়াইলেও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

Tags: আইনজীবীচট্টগ্রাম
Previous Post

মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Next Post

আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও সুষ্ঠু তদন্ত দাবি ইসকনের

Next Post
ধর্মীয় নেতা ও পুলিশ, আলাপচারিতা ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও সুষ্ঠু তদন্ত দাবি ইসকনের

খালাসপ্রাপ্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ ও তার সহযোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT