চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককের ওপর আইনজীবীদের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
আদালত কক্ষে সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারকের সামনেই সাংবাদিককে মারধর।

ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলার।

জানা গেছে, এদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়। বিচারক আদালতে আসার পরে প্রচলিত নিয়ম অনুযায়ী, আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। এসময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।

ওই সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। কয়েকজন তাদেরকে বাঁধা দিলেও কোনো কাজ হচ্ছে না। এসময় ওই ভিডিওতে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।

হামলার শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম বলছেন, সাংবাদিক পান্নার জামিন শুনানির নিউজ সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিনি। কয়েকজন আইনজীবী বাজে ব্যবহার করে সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

নিজের পরিচয় দিয়ে কথা বলতে গেলে হঠাৎই কয়েকজন আইনজীবী তার ওপর হামলা করে বলে দাবি তার। তিনি বলেন, “দূর থেকে ঝাঁপিয়ে একজন আমার বাম গালে ঘুষি মেরে বসে। আমার হাতে থাকা মাইক্রোফোন উঁচু করে বিচারকের দিকে এগোনোর চেষ্টা করলে তার সামনেই চারদিক থেকে আমাকে মারপিট করা হয়। এসময় বিচারক উঠে কোর্ট থেকে বেরিয়ে যান।”

ঘটনাস্থলে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন বলেন, আদালত কক্ষে শুনানীর আগে হঠাৎই হট্টগোল শুরু হয়। একজনকে মারধর করতে দেখে আমি গিয়ে তাকে সেইভ করার চেষ্টা করি। সেখানে আসলে কী হয়েছিল সে বিষয়ে আমি নিশ্চিতভাবে জানি না।’

Previous Post

প্রতিশ্রুতির নানা বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা

Next Post

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ

Justice Department's independence highlighted in Bangladesh news portal Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগকে স্বাধীন করার রায় কার্যকর গণতন্ত্রের পথ নির্দেশক: জেপিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT