চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দুক হামলার আগে চ্যাটজিপিটিতে সহিংসতার ইঙ্গিত, ওপেনএআই’র বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ওপেনএআই’র বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, গত ফেব্রুয়ারিতে টাম্বলার রিজ স্কুলে ভয়াবহ বন্দুক হামলার আগে হামলাকারীর ChatGPT কথোপকথনে বন্দুক সহিংসতার ইঙ্গিত শনাক্ত করেছিল কোম্পানিটির নিরাপত্তা দল। এরপরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মামলায় আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানানো হয়েছে।

১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার গত ফেব্রুয়ারিতে টাম্বলার রিজ স্কুলে হামলা চালিয়ে ছয় শিশুসহ আটজনকে হত্যা করেন। হামলার কয়েক মাস আগে তাঁর ChatGPT কার্যক্রমে বন্দুক সহিংসতা-সংক্রান্ত বিষয়বস্তু শনাক্ত করেছিল ওপেনএআই’র নিরাপত্তা দল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়নি।

এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁর অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক না করার জন্য ক্ষমা চেয়েছিল ওপেনএআই। গত এপ্রিলে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ভুক্তভোগী পরিবারগুলোর কাছে পাঠানো এক খোলা চিঠিতে দুঃখ প্রকাশ করেন।

চিঠিতে অল্টম্যান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক না করার জন্য আমি গভীরভাবে দুঃখিত।’

ব্রিটিশ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল নিকি শর্মা বলেন, সোমবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলাটি গুরুতর সহিংসতার বিশ্বাসযোগ্য হুমকি সম্পর্কে জানার পর প্রযুক্তি কোম্পানিগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

এক বিবৃতিতে শর্মা বলেন, টাম্বলার রিজ হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি, নিহতদের পরিবার এবং এলাকার বাসিন্দাদের উদ্বেগ নিরসনে ওপেনএআই এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কোম্পানিটির জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ এখনও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শর্মা জানান, তিনি নিজে ওপেনএআই’র কাছে থাকা কথোপকথনের বিষয়বস্তু পড়েননি। তবে তাঁর দপ্তর কোম্পানিটির কাছে ওই চ্যাটগুলো প্রকাশ করার অনুরোধ করেছিল বলে জানান তিনি।

সিবিসির প্রতিবেদনের বরাতে শর্মা বলেন, ‘আমরা ওপেনএআই’র কাছে এই চ্যাটগুলো প্রকাশ করার অনুরোধ জানিয়েছিলাম। তারা তা প্রত্যাখ্যান করেছে। আমাদের সবারই তাদের কাছে প্রশ্ন রাখা উচিত: কেন?’

হামলায় নিহত ও আহতদের পরিবারগুলোও ওপেনএআই’র বিরুদ্ধে পৃথক মামলা করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর ChatGPT অ্যাকাউন্ট সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত না করার সিদ্ধান্ত ক্যালিফোর্নিয়ায় নেওয়া হয়েছিল বলে ওই রাজ্যেই মামলা দায়ের করা হয়েছে।

শর্মা জানান, মামলায় ব্রিটিশ কলম্বিয়া কোনো আর্থিক ক্ষতিপূরণ পেলে সেই অর্থ টাম্বলার রিজ স্কুল পুনর্নির্মাণে ব্যয় করা হবে।

Tags: গোলাগুলির ঘটনা
Previous Post

মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি

Next Post

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, যা বলছে প্রজ্ঞাপন

Next Post
ছবি: সংগৃহীত।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, যা বলছে প্রজ্ঞাপন

ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT