চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সদরঘাটের চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 17, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে অতিরিক্ত ভিড় কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে প্রথম লঞ্চ (এমভি টিপু) আনুষ্ঠানিকভাবে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিএ’র শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান জানান, প্রথম লঞ্চটি সকাল ৭টায় বসিলা ঘাট থেকে যাত্রা শুরু করে। উদ্বোধনী যাত্রায় লঞ্চটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই বসিলা-সদরঘাট-শরীয়তপুর রুটে (এমভি ইমাম হাসান-৫) আরেকটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সংস্থাটির সূত্রে জানা গেছে, বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে আজ মোট ছয়টি লঞ্চ বিভিন্ন নৌপথে চলাচল করবে। ঈদের আগের দিন পর্যন্ত এই ঘাট থেকে নিয়মিতভাবে ছয়টি লঞ্চ যাত্রী পরিবহন করবে।

লঞ্চ চলাচলের সময়সূচি

বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন: সকাল ৭টা (এমভি টিপু), বসিলা-সদরঘাট-শরীয়তপুর: সকাল ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫), বসিলা-সদরঘাট-চাঁদপুর: সকাল ১১টা (এমভি ঈগল-৪)।

বসিলা-সদরঘাট-ইলিশা: দুপুর ১২টা (এমভি টিপু-৬), বসিলা-সদরঘাট-গলাচিপা: দুপুর ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)। বসিলা-সদরঘাট-ইলিশা: বিকেল ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটের সময়সূচি

শিমুলিয়া-চাঁদপুর: সকাল ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস), শিমুলিয়া-চাঁদপুর: সকাল ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১), শিমুলিয়া-বরিশাল: সকাল ৮টা (এমভি রাজারহাট বি), বরিশাল-শিমুলিয়া: সকাল ৭টা (এমভি রাজারহাট বি)।

ঈদ সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ঘাট হিসেবে বসিলার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

Tags: ঈদঈদুল ফিতরলঞ্চ চলাচল শুরু
Previous Post

ইরান যুদ্ধ: শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক পিছিয়ে দিতে চান ট্রাম্প

Next Post

কমলগঞ্জে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল’

Next Post
ছবি: সংগৃহীত

কমলগঞ্জে 'বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল'

টুঙ্গিপাড়া থেকে স্বাধীনতার নেতৃত্বে বঙ্গবন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT