চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শন করলেন এনএসডিএ চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in জনপদ, বাগেরহাট
A A
লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শন করছেন এনএসডিএ চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের বেশরগাতী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

শনিবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে এই ইন্সটিটিউটসহ ফাউন্ডেশনের আওতাধীন আরও পাঁচটি প্রতিষ্ঠান তিনি ঘুরে দেখেন। এসময় নাসরীন আফরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লতিফ মাস্টার ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

ফুলেল শুভেচ্ছা শেষে তিনি প্রয়াত গুণিজন শিক্ষক লতিফর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে পা রাখেন। এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধা নিবাসসহ নির্মানাধীন অন্যান্য প্রতিষ্ঠান দেখার পাশাপাশি ফাউন্ডেশনে চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের খোঁজ খবর নেন।

বাগেরহাটের তরুণদের কারিগরি দক্ষতার প্রশিক্ষণে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, বেকারত্ব দূর করতে তরুণদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের এমন মানবিক কর্মকাণ্ডের দেখে তিনি ড.মোঃ ফরিদুল ইসলাম বাবলু ও আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল জগলুকে ধন্যবাদ জানান। এই দুজনের নেতৃত্বেই চলছে ফাউন্ডেশনটি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথিতযশা আইনজীবী শেখ মোশারফ হোসেন মন্টু, কৃষিবিদ কামরুল ইসলাম, লতিফ মাস্টার ফাউন্ডেশনে দায়িত্বরত সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাবেক বিজিবি কর্মকর্তা কবির হোসেন মিন্টু, পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন, শিক্ষক শাহজাহান, শিক্ষক মেফতা উদ্দিন, অ্যাডভোকেট নুরল ইসলাম, অ্যাডভোকেট হিরক মীনা, অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, গণপূর্ত কর্মকর্তা আল-ইমরান, বোরহান, সুমন হাওলাদার, স্বেচ্ছাসেবক টিম লিডার আমানুল মেম্বার, মাহফুজ ও সালমান, ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক টিম লেডার ডাঃ প্রদীপ কুমার বকসী, ডাঃ শেখ রিয়াদুজ জামান, ডাঃ ইমতিয়াজ আহমেদ।

এতিম শিশুরা সচিব নাসরীন আফরোজকে কাছে পেয়ে মাতৃস্নেহের সাধ পায়। এ সময় তিনি নিজের ব্যাগ থেকে বিস্কুট ও চকলেট বের করে শিশুদের উপহার দেন।

এর আগে সচিব নাসরীন আফরোজ লতিফ মাস্টার ফাউন্ডেশনের আরেকটি প্রতিষ্ঠান শহরের পঁচাদিঘী পাড়ে অবস্থিত উসেকা কার্যালয় পরিদর্শন করেন।

Tags: লতিফ মাস্টার ফাউন্ডেশন
Previous Post

বিতর্কিত পেনাল্টিতে মাদ্রিদ ডার্বি ড্র

Next Post

মেসি-সুয়ারেজের গোলে অলিম্পিয়ার বিপক্ষে বড় জয় মিয়ামির

Next Post
ফুটবল ম্যাচে মেসি ও সুয়ারেজের উল্লাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-সুয়ারেজের গোলে অলিম্পিয়ার বিপক্ষে বড় জয় মিয়ামির

সৌদি আরবের ভিসা বন্ধের ঘোষণা, ভিসা পাসপোর্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিসা বন্ধ করেছে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT