চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার সন্ধ্যায় আসছে অঞ্জনের মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বিনোদন
A A

ভারতের বেঙ্গালুরু থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশে আসছে চলচ্চিত্র আন্দোলনকর্মী, শিক্ষক ও ‘মেঘমল্লার’ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের মরদেহ। বৃহস্পতিবার দুপুরে আজিমপুর কবরস্থানে হবে তার দাফন।

পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইনকে এমন তথ্যই জানিয়েছেন চলচ্চিত্রকর্মী, নির্মাতা মুহম্মদ কাইউম।

তিনি জানান, বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ নিয়ে আসা হবে। ঢাকায় পৌঁছুতে সন্ধ্যা হবে। বিমান বন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মোহাম্মদপুরের আল মারকাজুলে, সেখানে গোসল শেষে অঞ্জনকে নেয়া হবে তার ধানমন্ডির বাসায়।

বুধবার রাতে গুণী এই নির্মাতার মরদেহ রাখা হবে বারডেম এর হিমঘরে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ রাখা হবে কর্মস্থল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেখান থেকে বিসিটিআইসহ (বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট) একাধিক জায়গায় নেয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে বুধবার সন্ধ্যায় অঞ্জনের মরদেহ দেশে আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

মুহাম্মদ কাইউম বলেন, জানাজা কিংবা শ্রদ্ধা নিবেদনের জন্য কোথায় রাখা হবে, এ বিষয়ে আগামিকাল অঞ্জনের মরদেহ দেশে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে। তবে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে আজিমপুর কবরস্থানে জাহিদুর রহিম অঞ্জনকে দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান অঞ্জনের চলচ্চিত্র আন্দোলন যাত্রার এই সহকর্মী।

বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। বিগত কয়েক মাস ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবশেষ তিনি ভর্তি ছিলেন বেঙ্গালুরু স্পর্শ হাসপাতালে। গেল সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা।

কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জন। ২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিলো তার প্রথম ফিচার ফিল্ম। প্রথম ছবির জন্যই তিনি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন করে গেল বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। তবে খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন। প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও!

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন কর্মী, শর্টফিল্ম ফোরামের সাবেক সভাপতি ও চলচ্চিত্র শিক্ষকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও স্মৃতিচারণ করছেন চলচ্চিত্রের সহকর্মী থেকে অগনিত মানুষ। অঞ্জনের দাম্পত্য সঙ্গী জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার।

 

সিনেমার মেঘমল্লারের বিদায়

‘সব মায়া জলাঞ্জলি দিয়ে কোথায় হারিয়ে গেলেন?’

Tags: অঞ্জনঅভিনয়জাহিদুর রহিম অঞ্জনমেঘমল্লারলিড বিনোদনসিনেমা
Previous Post

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও কি পদত্যাগ করবেন?

Next Post

জেলে বসেই পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা ইমরানের

Next Post
পাকিস্তানের ইমরান খান জেলে বসে ক্রিকেট নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলে বসেই পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা ইমরানের

ছাত্র সংগঠনের নতুন সদস্যদের আত্মপ্রকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বিকেলে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT