চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর ছ’দিন পরও শেষকৃত্য হল না কারিশমার প্রাক্তনের, নেপথ্যে কারণ কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 18, জুন 2025
in বিনোদন
A A
প্রাক্তন কারিশমার সঙ্গে একত্রে এক ব্যক্তি, অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ১২ জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে গলায় মৌমাছি ঢুকে মৃত্যু হয় ধনকুবের সঞ্জয় কাপুরের। অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী হিসাবে বরাবরই চর্চায় ছিলেন এই শিল্পপতি। মৃত্যুর পরও সেই চর্চায় ইতি নেই। সঞ্জয়ের মৃত্যুর পর পেরিয়ে গেছে প্রায় ছয় দিন।

প্রথমে জানা গিয়েছিল, সঞ্জয়ের মরদেহ দিল্লি নিয়ে আসা হবে, সেখানেই শেষকৃত্য হবে তার। কিন্তু সপ্তাহখানেক হতে চলল, এখনও কোন উচ্চবাচ্য নেই সঞ্জয় কাপুরের পরিবারের তরফে। এমনকি স্বামীর মৃত্যুর পর আর প্রকাশ্যে দেখা যায়নি তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবকে। তাহলে কেন এতদিন ধরে মরদেহ আটকে রাখা হয়েছে? ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সঞ্জয় লন্ডন নিবাসী হলেও তিনি আদতে আমেরিকার নাগরিক। তৃতীয় স্ত্রী প্রিয়ার বাবা অশোক সচদেব জানিয়েছেন, সঞ্জয়ের নাগরিকত্ব নিয়ে একটা জটিলতা হওয়ায় এতটা দেরি হচ্ছে। যদিও সঞ্জয়ের দিল্লিতেও বাড়ি আছে। সেখানে সঞ্জয়ের মা, বোন ছাড়াও থাকে প্রিয়ার প্রথম পক্ষের মেয়ে। এমন আকস্মিক ঘটনার পর চুপ গোটা পরিবার।

এর আগে সঞ্জয়ের মায়ের বিরুদ্ধেও গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন কারিশমা। অভিনেত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়ান। পাঁচ বছর সম্পর্কে থাকার পর দিল্লির বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়। সঞ্জয়-প্রিয়ার এক পুত্র রয়েছে, নাম আজারিয়াস কাপুর।

Tags: কারিশমা কাপুরধনকুবেরশেষকৃত্যসঞ্জয় কাপুর
Previous Post

বাসায় না থাকায় প্রাণে বাঁচলেন ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা

Next Post

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী

Next Post
জামায়াতে ইসলামী নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী

প্রধান উপদেষ্টা জনভোগান্তি কমানোর নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনভোগান্তি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT