চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 12, মে 2026
in বিনোদন
A A
শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পাঠের জন্য মানুষের সমাগম, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে। জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বাদ জোহর রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। জানাজায় ইমামতি করেন তাঁর ছোট ভাই আবু নোমান মামুদুর।

জানাজায় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ, গাজী রাকায়েত-সহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ।

অশ্রুসিক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত মানুষজনের শ্রদ্ধাঞ্জলি. Channel i News - চ্যানেল আই নিউজ জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

ছায়ানট, উদিচী শিল্পী গোষ্ঠী, প্রাচ্যনাট, গ্রাম থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, দেশ নাটক-সহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন সারা যাকের, তারিক আনাম খান, জিতু আহসান, রামেন্দু মজুমদার ও লাকি ইনাম-সহ বহু গুণীজন।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত আতাউর রহমান ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়-এর প্রতিষ্ঠাতা। ‘গডোর প্রতীক্ষায়’, ‘গ্যালিলিও’, ‘রক্তকরবী’, ‘এখন দুঃসময়’ ও ‘অপেক্ষমাণ’-এর মতো উল্লেখযোগ্য নাটক নির্দেশনার পাশাপাশি তিনি লেখক, অভিনেতা ও শিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।

Tags: আতাউরআতাউর রহমানগাজী রাকায়েতজাহিদ হাসাননাটকনাসির উদ্দীন ইউসুফমামুনুর রশীদলিড বিনোদনশহীদ মিনারসিনেমা
Previous Post

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

Next Post

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT