চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্রুসজল চোখে গোলাম মোহাম্মদ ইদুকে চিরবিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অশ্রুসজল চোখে গোলাম মোহাম্মদ ইদুকে চিরবিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী-সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদু-এর প্রতি অশ্রুসজল শ্রদ্ধা জানিয়েছে উদীচীর শিল্পী-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় প্রথমে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয় গোলাম মোহাম্মদ ইদু-এর মরদেহ। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, ফেনী জেলা সংসদ, মানিকগঞ্জ জেলা সংসদ, কুমিল্লা জেলা সংসদ এবং ঢাকায় অবস্থিত মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, গেন্ডারিয়া, কাফরুল, শান্তিনগর, লালবাগসহ বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা। এসময় গোলাম মোহাম্মদ ইদু’র স্মৃতিচারণ করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সময়ের সংগঠকরা।

পরে দুপুর আড়াইটায় গোলাম মোহাম্মদ ইদুর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, শারীরিকভাবে না থাকলেও মানসিক শক্তি হয়ে উদীচীর সব লড়াই-সংগ্রামে থাকবেন গোলাম মোহাম্মদ ইদু। তার আদর্শ ও চেতনাকে ধারণ করেই উদীচী পথ চলবে।

উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, নিভৃতচারী সাংস্কৃতিক সংগঠক গোলাম মোহাম্মদ ইদু ছিলেন উদীচীর সকল স্তরের শিল্পী-কর্মীদের প্রকৃত অভিভাবক। অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ বিনির্মাণের যে আদর্শকে ধারণ করে তিনি আজীবন লড়াই করে গেছেন, সেই আদর্শ প্রতিষ্ঠায় উদীচী অবিচল থাকবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, গোলাম মোহাম্মদ ইদু-এর মতো আজীবন বিপ্লবী মানুষকে হারানো দেশের সংস্কৃতি জগতের জন্য বড় ক্ষতি।

আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ারও প্রায় এক দশক আগে থেকে শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। পরবর্তীতে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলে প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন গোলাম মোহাম্মদ ইদু। পরবর্তীতে উদীচী ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

শেষ বয়সে শারীরিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও উদীচীর ছোট-বড় যেকোন কর্মসূচিতে ছুটে আসতেন গোলাম মোহাম্মদ ইদু। উদীচীর সব বয়সী শিল্পী-কর্মীর জন্যই তিনি প্রকৃত অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৩৭ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া গোলাম মোহাম্মদ ইদু, দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিল রোগের সাথে লড়াই করছিলেন। গত ১৭ ডিসেম্বর রাতে তাকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। দু-তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর অবস্থার উন্নতি হওয়ায় ২১ ডিসেম্বর বিকেলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোলাম মোহাম্মদ ইদু।

লালবাগে পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে শনিবার বিকেলে আজিমপুরে সমাহিত করা হয় গোলাম মোহাম্মদ ইদুকে।

Tags: উদীচীকেন্দ্রীয় শহীদ মিনারগোলাম মোহাম্মদ ইদুচিরবিদায়লিড বিনোদনসংগীতসংস্কৃতিসাংস্কৃতিক ব্যক্তিত্ব
Previous Post

১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুট: সিপিডি

Next Post

ইংল্যান্ডের কোচিং প্যানেলে পোলার্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটার স্টেডিয়ামে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের কোচিং প্যানেলে পোলার্ড

মালয়েশিয়া চেম্বারের সভাপতি সাব্বির খান ও মহাসচিব মোতাহার খান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া চেম্বারের সভাপতি সাব্বির খান, মহাসচিব মোতাহার খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT