চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবারের মতো আইটেম গান নিয়ে আসছেন মিলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 14, জুন 2024
in বিনোদন
A A
মিলা আইটেম গানে পারফর্ম করছেন, রঙিন পোশাক ও ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। গানের শিরোনাম ‘টোনা টুনি’। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি।

গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজনে শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় গান-ভিডিও মুক্তি পাচ্ছে।

নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায়। এরপর অসংখ্য বার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সংগীতায়োজন করেছি।’

মিলা বলেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ‘টোনা টুনি’ গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হবো না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।’

যোগ করে এই গায়িকা আরও বলেন, ‘মাঝে নতুন গানের অনেক প্রস্তাব পেয়েছিলাম কিন্তু, করিনি এই গানটির জন্য। দীর্ঘ সময় এই গানটির অপেক্ষায় ছিলাম। এ গানের জন্য অন্যরকম একটা মায়া তৈরি হয়েছে। গানের ভিডিও তৈরি হওয়ার পর প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায়। টিজার প্রকাশের পর ভক্তরা লুফে নিয়েছেন। ভক্তরা নতুন গানের খবরে বেশ আনন্দিত।’

মিলা বলেন, ‘গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে এমন ১০ জনের সঙ্গে আমি পারফর্ম করব। ‘টোনা টুনি’ গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ড্যান্সার না তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এতটুকু বলতে পারি বিভিন্ন উৎসব মাতানোর মতো একটি গান হয়েছে। গানটি দিয়ে মঞ্চ মাতানোর অপেক্ষায় আছি।’

Tags: আইটেম গানমিউজিক ভিডিওমিলাসিনেমা
Previous Post

‘শুরুর একাদশে ফিরছেন মেসি’

Next Post

রেকর্ড সহজাত, আমার উদ্দেশ্য নয়: রোনালদো

Next Post
ক্রিশ্চিয়ানো রোনালদো উচ্ছ্বাসে ভরা ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড সহজাত, আমার উদ্দেশ্য নয়: রোনালদো

প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT