চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে আরেক চমক! 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 04, মে 2026
in বিনোদন
A A
একটি অনুষ্ঠানে উপস্থিত দম্পতি, সুন্দর আলোকসজ্জার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চমক দিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। এর মেগা এপিসোডের (৫২তম পর্ব) দৈর্ঘ্য ৯২ মিনিট হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। চমকপ্রদ আরেক খবর, মেগা এপিসোডে অভিনয় করেছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান।

নিজেদের ভূমিকাতেই দেখা যাবে তাদের। সিরিজের রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। এর কথা লিখেছেন মাহমুদ মানজুর। টাইটেল গানের সূত্র ধরেই রুমি ও দোলাকে পর্দায় হাজির করছেন নির্মাতা রাজ। ধারণা করা হচ্ছে, নাটকে টাইটেল গানটি গাইবেন দুই শিল্পী।

গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব।

তবে এক ঘোষণায় নির্মাতা রাজ জানিয়েছেন, ‘এটা আমাদেরই গল্প’র লাস্ট চ্যাপ্টার (৫১তম পর্ব) বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় আসবে। দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (৫২তম পর্ব) প্রচার হবে আগামী ৮ মে বিকেল ৩টায়।

‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে। ফলে সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড। দেশে সবচেয়ে দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়েছে এই সিরিজের ৫০তম পর্ব। গল্পের ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারের সদস্যদের সবশ্রেণির দর্শকেরা আপন করে নিয়েছেন।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধনের সঙ্গে দর্শকেরা নিজেদের খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক সিরিজটির প্রতি নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করেছেন। ইউটিউবে দেশ-বিদেশের হাজার হাজার দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন।

‘এটা আমাদেরই গল্প’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘এটা আমাদেরই গল্প’র জন্য আরও দুটি গান তৈরি হয়েছে। এরমধ্যে ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। এটি লিখেছেন সিয়াম সরকার।

Tags: এটা আমাদেরই গল্পনাটকলিড বিনোদন
Previous Post

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভুমিকা রাখবেন সংসদ সদস্যরা’

Next Post

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Next Post
ড. ইউনূসের ছবি, বাংলাদেশি অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশের রপ্তানি ও অর্থনৈতিক উন্নয়ন সূচক. Channel i News - চ্যানেল আই নিউজ

আট মাস পর বাড়ল রপ্তানি আয়, রেমিট্যান্সেও বেড়েছে গতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT