চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 11, জুন 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষা খাতে বাজেট ঘোষণা, শিক্ষকদের উপস্থিতি, শিক্ষার্থীরা ক্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে শিক্ষা খাতে ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এ বিনিয়োগকে দক্ষ মানবসম্পদ গঠন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকার বলছে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি তৈরি করাই এই বিনিয়োগের মূল উদ্দেশ্য।

নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।

মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সরকার নতুন ঋণ কর্মসূচি চালুর প্রস্তাব দিয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ পাবেন। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন জরুরি। বিদেশে উচ্চশিক্ষার ব্যয় বেশি হওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়েন এই বাধা দূর করতেই এ উদ্যোগ।

প্রস্তাব অনুযায়ী, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষায় দক্ষ শিক্ষার্থীরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।  ষষ্ঠ শ্রেণি থেকে জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শেখার বিশেষ কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে।

ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম রাখা হবে এবং পড়াশোনা শেষে চাকরিতে প্রবেশের পর তা পরিশোধের সুযোগ থাকবে। কোনো ধরনের প্রশাসনিক হয়রানি ছাড়াই এই সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার।

বিদেশে শিক্ষার্থীদের পাঠানোকে সরকার “ব্রেইন ড্রেন” নয় বরং “ব্রেইন সার্কুলেশন” হিসেবে দেখছে, যা ভবিষ্যতে রেমিট্যান্স ও দক্ষ জনশক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রস্তাবিত বাজেটে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। স্কুল–কলেজে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হবে।

এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা উপকরণ ও অনলাইন কোর্সে অংশ নেওয়ার সুযোগ।

Tags: জিডিপিবাজেট ২০২৬-২৭শিক্ষা বাজেট
Previous Post

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

Next Post

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে fireworks display over stadium with flags of Mexico, Canada, USA. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন পর্দার সামনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT