চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক জয়ে চোখের জল আটকাতে পারেননি লারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা উদযাপন করছে, সংবাদ উপস্থাপক মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

শামার জোসেফের বোলিং তাণ্ডবে দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনে অজিদের পক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানে জিতেছে ক্যারিবীয়রা। দলের এমন জয়ে আবেগ ধরে রাখতে পারেননি কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। চোখের জল বিসর্জন দিয়েছেন ধারাভাষ্যকক্ষে বসেই।

রোববার দিবা-রাত্রির টেস্টে ধারাভাষ্য কক্ষে ছিলেন লারা। সেখানেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। লারার সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট। সেখানেই গিলক্রিস্টকে জড়িয়ে ধরেন ক্যারিবীয় মহাতারকা। তার মাঝেই কাঁদতে দেখা যায় লারাকে।

ফক্স ক্রিকেটকে অশ্রুসিক্ত লারা বলেছেন, ‘এটি অবিশ্বাস্য একটি জয়। অস্ট্রেলিয়ায় তাদেরকে হারাতে আমাদের ২৭ বছর লেগেছে। এই তরুণ দল তা করে দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আজ শক্তিশালী। আজ আমাদের জন্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য একটি বড় দিন। এই দলের প্রত্যেক সদস্যকে অনেক অনেক অভিনন্দন।’

ম্যাচের শেষ মুহূর্তে যখন শামার জোসেফ হ্যাজেলউডের উইকেট নেন সে সময়ে ধারাভাষ্যকক্ষের একটি ভিডিও প্রকাশ করেছেন মার্ক হাওয়ার্ড। সেখানে লারার দীর্ঘদিনের সতীর্থ কার্ল হুপারকেও প্রকাশ্যে কাঁদতে দেখা যায়।

এই জয়ের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি শেষ টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ক্যাঙ্গারুদের ঘাঁটি থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ক্যারিবীয়ানদের। অবশেষে শামার জোসেফের হাত ধরে ব্রিসবেনে নতুন করে ক্যারিবিয়ান রূপকথা লিখেছে উইন্ডিজ। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ২০৭ রানে গুটিয়ে দেয় উইন্ডিজ। পায়ে চোট নিয়েও টানা ১১.৫ ওভারে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিবীয়ানদের জয়ের নায়ক বনেছেন শামার জোসেফ। হয়েছেন ম্যাচসেরা ও সিরিজসেরা।

The 3 Kings…@gilly381 @BrianLara #Smithy
❤️ test cricket…@FoxCricket pic.twitter.com/rQBxho9z3B

— Mark Howard (@MarkHoward03) January 28, 2024

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজব্রিসবেন টেস্টলারালিড স্পোর্টসশামার
Previous Post

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব মাতালেন যারা

Next Post

অভিষিক্ত হার্টলির তাণ্ডবে এগিয়ে গেল ইংল্যান্ড

Next Post
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষিক্ত হার্টলির তাণ্ডবে এগিয়ে গেল ইংল্যান্ড

বিজিবি সদস্যরা সীমান্তে প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সীমান্ত এলাকার পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT