চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ল্যানিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 09, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিং। গত ফেব্রুয়ারিতে ৩১ বর্ষী ক্রিকেটার সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আর দেশের হয়ে খেলেননি।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হিসেবে ল্যানিং চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছেন। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছেন মোট সাতবার। একবার জিতেছিলেন কমনওয়েলথ গেমসের শিরোপা।

অপ্রকাশিত শারীরিক সমস্যার কারণে তিনি ইংল্যান্ড সফরে যাননি। ফিট থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলেননি।

ঘরোয়া ক্রিকেটে তিনি ভিক্টোরিয়ার হয়ে অবশ্য খেলা চালিয়ে যাবেন। মেয়েদের বিগ ব্যাশ লিগে ল্যানিং বর্তমানে মেলবোর্ন স্টারসের অধিনায়কত্ব করছেন।

অবসর প্রসঙ্গে ল্যানিং বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কিন্তু আমি মনে করি এখন অবসরের সঠিক সময়। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করার জন্য আমি ভীষণ সৌভাগ্যবান। কিন্তু আমি জানি, এখনই আমার জন্য নতুন কিছু করার জন্য সঠিক সময়।’

বিভিন্ন সমস্যার জন্য সাম্প্রতিক মৌসুমে ক্রিকেট থেকে বেশ কয়েকবার বিরতি নেন ল্যানিং। ২০২২ সালে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ের পর তিনি ছুটি নিয়েছিলেন। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফেরার ভারত সফরে ছিলেন না।

২০১০ সালে ১৮ বছর বয়সে ল্যানিংয়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি টেস্ট, ১০৩টি ওয়ানডে এবং ১৩২টি টি-টুয়েন্টিসহ মোট ২৪১টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ সালে ২১ বছর বয়সে অধিনায়কত্ব পান এবং ১৮২ ম্যাচে তার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।

ডানহাতি টপঅর্ডার এ ব্যাটার ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়া নারী দলের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। ওয়ানডেতে ৫১.৫১ গড়ে ৯২.২০ স্ট্রাইক রেটে করেছিলেন ৪,৬০২ রান। মেয়েদের টি-টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ল্যানিং। দুই সেঞ্চুরিসহ ৩৬.৬১ গড়ে করেন ৩,৪০৫ রান।

Tags: অবসরঅস্ট্রেলিয়াক্রিকেটলিড স্পোর্টসল্যানিং
Previous Post

গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাল জি-৭

Next Post

অবরোধে সারাদেশে ১৩টি যানবাহনে আগুন

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাস, অবরোধের কারণে সারাদেশে যানবাহনে আগুন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধে সারাদেশে ১৩টি যানবাহনে আগুন

ইসরায়েলি বাহিনী হামাসের ১৩০টি সুড়ঙ্গ ধ্বংস করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের ১৩০ টি সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT