চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান তোপে বিধ্বস্ত লঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 27, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, আফগানিস্তানের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তে খুশিই থাকবেন মোহাম্মদ নবী। আফগানিস্তান অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য মূল্য জুগিয়েছেন বোলাররা। স্পিনত্রয়ী রশিদ খান, মুজিবুর রহমান ও অধিনায়কের ছোড়া স্পিন বিষে কাবু হয়েছে শ্রীলঙ্কা। বাকি কাজটা এগিয়ে দিয়েছেন পেসার ফজলে হক ফারুকি।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের প্রথম দিনের লড়াইয়ে আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০৫ রানে থেমেছে লঙ্কান দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে বুমেরাং হয়েছে দাসুন শানাকার দলের। আসা-যাওয়ার দিনে নিজেদের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে ভানুকা রাজাপাকসের ব্যাটে, করেছেন ২৯ বলে ৩৮ রান।

লঙ্কানদের ব্যাটিং ধ্বসের শুরুটা ফজলে হক ফারুকির প্রথম ওভার থেকেই। দলীয় ৩ রানের মাথায় ২ রান করে ফেরেন কুশল মেন্ডিস। পরের বলে চারিথ আসালাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ফেরেন পাথুম নিশাঙ্কা। ৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা পরে আর সামলে উঠতে পারেনি মরুর দেশের আসরে স্বাগতিক থাকা শ্রীলঙ্কা।

মাঝের দিকে ভানুকা রাজাপাকসে আর ধানুষ্কা গুনাথিলাকার ছোট জুটিতে শুরুর বিপর্যয় রোখে শ্রীলঙ্কা। দলীয় ৪৯ রানের মাথায় গুনাথিলাকাকে ফেরান মুজিব। পরে একে একে ব্যর্থ হন হাসারাঙ্গা, শানাকা, থিকসেনারা। ভানুকার ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান। শেষ দিকে চামিকা করুণারত্নের ৩৮ বলে ৩১ রানের ইনিংসে শতরান পার করে লঙ্কান দল।

স্পিনত্রয়ীর পাশাপাশি ইনিংসে দারুণ বোলিং করেছেন ফারুকি। আফগান এই পেসার ৩.৪ ওভারে ১১ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন মুজিব, নবী। নাভিদ উল হক নিয়েছেন একটি উইকেট।

Tags: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২নবীফারুকিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

মোবাইল ব্যালেন্স দিয়ে মাইজিপিতে দেখা যাবে এশিয়া কাপ

Next Post

পুলিশের আইজিকে শর্তসাপেক্ষ ভিসা দেওয়া অবমাননাকর: বিএনপি

Next Post
বিএনপি নেতার সংবাদ সম্মেলনে পুলিশ আইজিকে শর্তসাপেক্ষ ভিসা দেওয়ার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের আইজিকে শর্তসাপেক্ষ ভিসা দেওয়া অবমাননাকর: বিএনপি

Election ballot boxes stored in a warehouse for security and storage. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থগিত নয়, নির্বাচন বাতিল করার ক্ষমতা চেয়েছে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT