চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমি অধিগ্রহণে হয়রানি রোধে সতর্কবার্তা ভূমি উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ভূমি অধিগ্রহণে হয়রানি রোধে সতর্কবার্তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

এলজিআরডি ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রম নিয়ে প্রায়ই অনিয়মের তথ্য পাওয়া যায়। ভূমি মালিকগণ ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে করে কেউ ন্যায্যতা থেকে বঞ্চিত বা মাত্রাতিরিক্ত ক্ষতিপূরণ না পান।

তিনি সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৪তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায়, বিগত ১৪৩তম সভার কার্যবিবরণী কোন সংশোধনীর প্রস্তাব ছাড়া পাশ করা হয়। এছাড়া সভায় এলজিইডি’র অধীনে ঢাকা জেলার সাতাইশ মৌজায় সড়ক নির্মাণে ২.৫৭ একর, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের জন্য ফুটপাত নির্মাণে তেজগাঁও এলাকায় ০.৩১১৫১ একর, ঢাকা-বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পে নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১.১৪০২ একর ও গাজীপুর সদর উপজেলায় ৫.০৮৩৬ একর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির স্টেশন নির্মাণ প্রকল্পে ১.১৩২৭ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাবসমূহ পাশ করা হয়। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এসেট প্রকল্পের অধীন গাজীপুর জেলার সদর উপজেলায় কাউলতিয়া মৌজায় মোট ১৪.৪৯ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

ভূমি উপদেষ্টা বলেন, বিভিন্ন প্রকল্পের অধীন সেতু নির্মাণের সময় উচ্চতা সঠিকভাবে নির্ধারণ না হওয়ায় বর্ষায় পানির গভীরতা বেড়ে গেলে নৌযান চলাচল বিঘ্নিত হয়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এজন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ক্রমবর্ধমান বিভিন্ন প্রকল্প গ্রহণ, শিল্পায়ন ও বসতবাড়ি নির্মাণে দেশের কৃষি জমি হ্রাস পাচ্ছে। এজন্য নির্মাণ কাজে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে ভূমির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি প্রকল্প গ্রহণে জলাশয় ভড়াট না করা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন।

Tags: এ এফ হাসান আরিফভূমি উপদেষ্টা
Previous Post

জাকেরের চোটে দলে অভিষেকের অপেক্ষায় থাকা অঙ্কন

Next Post

দাফনের ৮৩ দিন পর ছাত্র আন্দোলনে শহিদ সজলের মরদেহ উত্তোলন

Next Post
উত্তর ইশালামপুর কবরস্থানের প্রবেশদ্বার, ঢাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাফনের ৮৩ দিন পর ছাত্র আন্দোলনে শহিদ সজলের মরদেহ উত্তোলন

শিল্পা শেঠিের স্টাইলিশ ছবি, কালো পোশাক ও ঝলমলে কানের দুলসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেস্তোরাঁ থেকে কোটি টাকার গাড়ি চুরি, বিপাকে শিল্পা শেঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT