চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবীর-লালনের দর্শন নিয়ে দেশজুড়ে ভাবসংগীত উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

কবীর ও ফকির লালন শাহের ভাবদর্শন ও সংগীতকে কেন্দ্র করে শুরু হয়েছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন বিশ্বসংঘের আয়োজনে দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এই উৎসব।

ঢাকার পর গত শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

ফকির লালন শাহের বাণী-‘ভক্ত কবীর জাতে জোলা প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই’—কে উৎসবের মূল প্রতিপাদ্য হিসেবে সামনে রাখা হয়েছে।

খুলনার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।

উৎসবের দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত ‘কবীর-লালন মিউজিক্যাল মিশন’-এর শিল্পীরা কবীরের ১০টি এবং লালনের ১০টি গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দুই সাধকের দর্শন, মানবতাবাদ ও প্রেমভাবনার নানা দিক উঠে আসে।

আয়োজকেরা জানিয়েছেন, খুলনার পর দেশের আরও কয়েকটি জেলায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন প্রবীণ বাউলশিল্পী তারা মিয়া বাউল।

২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. মাসুদ চৌধুরী। ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনিসুর রহমান।

এরপর ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম। ৩০ অক্টোবর একই সময়ে সিলেট বিভাগের শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করবেন লেখক-গবেষক অধ্যাপক ড. নৃপেন্দ্রলাল দাশ।

দেশের বিভিন্ন প্রান্তে কবীর ও লালনের গান, দর্শন ও মানবতাবাদী ভাবধারার চর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাদের সৃষ্টিকে পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

Tags: কবীরভাবসংগীতলালনলালন সংগীত
Previous Post

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

Next Post

‘র’-এর প্রতিষ্ঠাতাকে নিয়ে করণের বায়োপিক, মুক্তি কবে?

Next Post

‘র’-এর প্রতিষ্ঠাতাকে নিয়ে করণের বায়োপিক, মুক্তি কবে?

গাড়িতে জ্বালানি তেল ভরার সময় হাতে গ্লাভস পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT