চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 02, জুন 2022
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের জন্য শোক প্রকাশ করছে স্থানীয় মানুষজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৭জন আহত হয়েছে। রামগতি উপজেলার আজাদনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের পিকআপ রাস্তার পাশে গর্তে পড়ে দুই মৎস্যজীবী নিহত হয়।

এ সময় আরও ৭জন আহত হয়। এ ছাড়াও সন্ধ্যায় সদরের মজুচৌধুরীহাট সড়কে ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়।

নিহতদের মধ্যে রয়েছে, রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩২) ও একই এলাকার এমদাদুল হকের ছেলে গিয়াস উদ্দিন(৩৫)। নিহত দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া সদর উপজেলা চররুহিতা এলাকার নুরুল আমিনের ছেলে আবদুর রহিম (৫৫)।

আহতদের মধ্যে মোহাম্মদ আলী, জাবের হোসেন, আজাদ উদ্দিন ও রিয়াদ হোসেনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত অপর তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে রামগতি উপজেলার আজাদনগর এলাকা থেকে পিকআপ ভর্তি মাছ নিয়ে জেলে বেলাল হোসেন ও গিয়াস উদ্দিনসহ অন্যরাসহ রামগতির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলে মারা যান বেলাল হোসেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান গিয়াস উদ্দিন। এ ছাড়া অন্য আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর।

অপরদিকে সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আদুর রহিম মজুচৌধুরী হাটের দিকে যাচ্ছিলেন। মটরসাইকেলটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুত গতিতে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান  আবদুর রহিম।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোস্তফা কামাল ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, সদরে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ছাড়া রামগতিতে আজাদনগরে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

Tags: পৃথক সড়ক দুর্ঘটনা
Previous Post

ব্রাজিলের উড়ন্ত জয়ে নেইমারের জোড়া গোল

Next Post

ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত লে. কর্নেল মিজানুর রহমান

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত লে. কর্নেল মিজানুর রহমান

বাংলাদেশ নারী ক্রিকেট দল বাসে উঠছে, প্রস্তুতি নিচ্ছে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্পায়ারিং নিয়ে অভিযোগের সত্যতা পায়নি বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT