চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 17, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের গিনেস রেকর্ড সার্টিফিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বয়স মাত্র ১৬ বছর। যে বয়সে অধিকাংশ কিশোর-কিশোরী ভবিষ্যৎ পেশা নিয়ে ভাবতে শুরু করে, সেই বয়সেই পেশাদার অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা অর্জন করে বিশ্ব রেকর্ড গড়েছেন লক্ষণন মেইয়াপ্পান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)।

দুবাইয়ে ১৬ বছর ১৪১ দিন বয়সে এই রেকর্ড গড়েন লক্ষ্মণন। করোনা মহামারির সময় থেকেই তার অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের প্রতি আগ্রহ তৈরি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, করোনা মহামারির সময় দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ করার পর লক্ষ্মণনের ফাইন্যান্স বিষয়ে আগ্রহ আরও বাড়ে।

পিডব্লিউসি একাডেমি-এর একটি আগের প্রোফাইল অনুযায়ী, তার মা নিজেও অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস পেশাজীবী। লকডাউনের সময় তিনিই ছেলেকে অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক ধারণা দেন। এরপর মাত্র ১৫ বছর বয়সে লক্ষ্মণন এসিসিএ কোর্সে ভর্তি হন। প্রায় এক বছরের মধ্যেই তিনি এই পেশাদার যোগ্যতা অর্জন করেন।

তবে এসিসিএ শেষ করেই থেমে থাকেননি তিনি। পরবর্তী সময়ে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট চার্টার অর্জন করেন এবং বর্তমানে ফাইন্যান্স বিষয়ে এমএসসি করছেন।

শিক্ষাজীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছেন লক্ষ্মণন। বর্তমানে তিনি দুবাইভিত্তিক সেঞ্চুরি ফাইন্যান্সিয়াল-এ সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন।

তার কাজের মধ্যে বিনিয়োগ, গবেষণা ও বিশ্লেষণ এবং আর্থিক বাজারসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয় রয়েছে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি বাস্তব আর্থিক খাতেও অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।

লক্ষ্মণনের আগ্রহ শুধু পড়াশোনা ও ফাইন্যান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়। অবসর সময়ে তিনি ঘড়ির নকশা করা ও নিজে ঘড়ি তৈরির কাজও করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি প্রসঙ্গে লক্ষ্মণন বলেন, ‘এই অর্জন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি কখনও যোগ্যতা অর্জনকে কোন প্রতিযোগিতা হিসেবে দেখিনি। আসল বিষয় ছিল বাস্তব জীবনে ফাইন্যান্স কীভাবে কাজ করে, তা বোঝা এবং সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকবে এমন দক্ষতা তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘দ্রুত শেখার চেয়ে কৌতূহল থেকে শেখার আগ্রহ থাকলে অর্জনটি অনেক বেশি অর্থবহ হয়।’

Tags: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
Previous Post

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপন ২’

Next Post

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

Next Post
নিরাপত্তা গেটের সামনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

সালেহ শিবলী বক্তৃতা দিচ্ছেন, অন্যান্য অতিথিরা পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT