চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস আলম গ্রুপের গুদামে পুড়ে গেছে ‘লাখ টন’ চিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 05, মার্চ 2024
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, বাংলাদেশ
A A
গুদামে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারফাইটাররা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামের আগুন। আগুনে এক লাখ টনের বেশি অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি করেছে এস আলম গ্রুপ।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়।

কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ইছানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের দু’টি ইউনিট থেকে দৈনিক আড়াই হাজার টন চিনি উৎপাদন হয়ে থাকে। সোমবার বিকেল ৪টার দিকে ওই ইন্ডাস্ট্রিজের ৬টি গুদামের মধ্যে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর টানা ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আগুন নেভাতে সহায়তা করেন।

এস আলম গ্রুপ জানায়, রমজান মাস সামনে রেখে ব্রাজিল থেকে এক লাখ টন অপরিশোধিত চিনি আনা হয়েছিল।

এস আলম সুগার মিলের গুদামে অগ্নিকাণ্ডের খবরে ব্যবসায়ীরা চট্টগ্রামের বাজারে চিনির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Tags: চট্টগ্রাম
Previous Post

কলোরাডো থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন ট্রাম্প

Next Post

দেশের কয়েকটি জেলায় ঝড়ের পূর্বাভাস

Next Post
বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাসে ভারী বৃষ্টি ও বাতাস. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কয়েকটি জেলায় ঝড়ের পূর্বাভাস

কুয়েতের আকাশে টাওয়ার ও শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে আকামাবিহীন অবৈধ প্রবাসীরা পাচ্ছেন সাধারণ ক্ষমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT