চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সোহেল ও রাতুল ইসলাম। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার রাতে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হাসান হাওলাদারের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রেপ্তার সোহেল ও রাতুলসহ এজাহারনামীয় আসামিরা ক্ষিপ্ত হয়ে চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। এ সময় হাসানকে বাঁচাতে এলে তার বন্ধু মো. নূরে আলমও হামলার শিকার হন। পরে পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। নূরে আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতেই তথ্য ও প্রযুক্তির সহায়তায় রামপুরা এলাকা থেকে অভিযুক্ত সোহেল ও রাতুল ইসলামকে গ্রেফতার করে বাড্ডা থানার একটি টিম। এরপর বুধবার সকালে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Tags: গ্রেপ্তার ২টাকা তোলাডিএমপিবাড্ডা থানাহত্যা
Previous Post

মনিকা-ঋতুপর্ণার গোলে যেভাবে অপরাজিত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post

সবজি ক্ষেতে মিলল লাশ

Next Post
চরফ্যাশন থানার প্রধান গেট, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি ক্ষেতে মিলল লাশ

জনপ্রিয় রাজনীতিবিদরা একত্রিত হয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার অভিযোগে পুলিশের সাবেক ডিসি ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT