চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লগান চলচ্চিত্রের স্মৃতি ফেরাল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় সিনেমা 'লগান' এর দৃশ্য, প্রধান চরিত্রের close-up ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রেজিমেন্টের এক ক্যাপ্টেনের ঔদ্ধত্য কীভাবে ক্রিকেট মাঠে খর্ব হয়, সেই কাহিনী দারুণভাবে ফুটিয়ে তুলেছিল বলিউডের চলচ্চিত্র লগান। গ্রামের মানুষ বৃষ্টি না হওয়ায় অহংকারী সেনা ক্যাপ্টেনকে এক বছর খাজনা মাফের অনুরোধ জানায়। সেই ক্যাপ্টেন গ্রামবাসীকে ক্রিকেট খেলতে বলে। এও বলে, জিতলে খাজনা মাফ আর হারলে তিনগুণ খাজনা দিতে হবে। অনভিজ্ঞ গ্রামবাসী প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায়। 

চলতি ওয়ানডে বিশ্বকাপে আবারো ফিরে এসেছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের স্মৃতি। লক্ষ্ণৌতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। ম্যাচ শেষের পর থেকেই ভারতের নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লগানের মেমস দিয়ে ভরিয়ে ফেলেছেন।

মজার ব্যাপার হলো লগানের যে মূল পোস্টার ছিল, সেটিতে ভূবন চরিত্রে অভিনয় করা আমির খানের জায়গায় রোহিত শর্মার ছবি ফটোশপের মাধ্যমে লাগানো হয়েছে। সম্পূর্ণ অনভিজ্ঞ গ্রামবাসীর সেই দলের সদস্যের জায়গায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ছবিও যুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লগান চলচ্চিত্রের অবতারণা করে একের পর এক পোস্টের বন্যায় ভেসে যায়। অহংকারী সেনা ক্যাপ্টেন চরিত্রকে ব্যাঙ্গ করে একজন লিখেছেন, ‘তিনগুণ লগান (খাজনা) আদায় করেছি।’

আরেকজন এক্স হ্যান্ডেলে লেখেন,‘লগান মাফ! ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত!! শুধু ইংল্যান্ডকে হারানো নয়, হামলায় তারা নিশ্চিহ্ন। আধিপত্যের কাছে মার খেয়ে নিঃস্ব।’

মজা করে একজন ইংল্যান্ডকে উদ্দেশ্য করে লেখেন, ‘তিনগুণ লগান দিতে হবে।’

দুঃস্বপ্নের এক বিশ্বকাপ পার করছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের চারটিতেই হেরে সেমিফাইনালের আগেই ক্রিকেটের জনকদের বিদায় নেয়াটা এখন যেন কেবলই সময়ের ব্যাপার।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডলগানলিড স্পোর্টস
Previous Post

শুরু হলো মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’

Next Post

ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে সেরা ‘ডার্লিংস’ ও ‘আয়ালি’

Next Post
চ্যানেল আই অনলাইন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডে সেরা 'ডার্লিংস' ও 'আয়ালি' ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে সেরা 'ডার্লিংস' ও 'আয়ালি'

শিক্ষার্থীরা ক্যাম্পাসে আলোচনা করছে, শিক্ষামূলক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্যাম্পাস দেখে দর্শক নস্টালজিক হয়ে পড়বে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT