চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক সনদ পেল এসিআই ফুডস এর ল্যাবরেটরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 04, নভেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
এসিআই ফুডস এর ল্যাবরেটরি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেডের প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি আন্তর্জাতিক সনদ (ISO/IEC 17025:2017) অর্জন করেছে। 

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এই স্বীকৃতি দিয়েছে যা গবেষণা ও মান নিয়ন্ত্রণে এসিআই ফুডস এর প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফুডস লিঃ এর চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন এই অর্জনকে এসিআই ফুডস এর মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে অভিহিত করেন।

এই সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কোঅপারেশন এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কোঅপারেশন এর পারস্পরিক স্বীকৃতি ব্যবস্থার (মিউচ্যুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্ট) অন্তর্ভুক্ত হয়েছে এসিআই ফুডস। এর ফলে তাদের পরীক্ষাগার থেকে প্রাপ্ত রিপোর্টগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে যা বাংলাদেশের খাদ্য পণ্যের গুণগত মানের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি করবে এবং বৈদেশিক বাজারে প্রবেশের সুযোগকে আরও শক্তিশালী করবে।

এসিআই ফুডস এর কর্মকর্তারা জানান, এই স্বীকৃতি তাদের আরও উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী পরীক্ষার পদ্ধতি প্রয়োগের সুযোগ দেবে যা বাংলাদেশের খাদ্য শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে এসিআই ফুডস তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

Previous Post

যুক্তরাষ্ট্রের নির্বাচন: কে কী কারণে এগিয়ে

Next Post

এবার ‘প্রিয় মালতী’ হয়ে মিশরে মেহজাবীন!

Next Post
নারী দর্শক নদীর পাশে বসে সিনেমার পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘প্রিয় মালতী’ হয়ে মিশরে মেহজাবীন!

গোপালগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষের পর উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT