চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধই থাকবে: নুরুল হক নুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 07, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নুরুল হক নুর speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সরকারের নির্ধারিত শর্তে সম্মতি না দিলে দেশটির শ্রমবাজার চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এক অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার প্রথমবার ২০০৮ সালে বন্ধ হয়। পরে ২০১৬ সালে তা পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালে চালু হলেও ২০২৪ সালে আবার বন্ধ হয়ে বর্তমানে স্থগিত রয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় একাধিক বৈঠক ও সফর হলেও বাজার চালু করা সম্ভব হয়নি। এর পেছনে মালয়েশিয়ার দেওয়া ১০টি শর্ত বড় বাধা হয়ে দাঁড়ায়। ওই শর্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে মাত্র ৫ থেকে ৭টি এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেত।

নূরুল হক নূর বলেন, পরবর্তীতে মালয়েশিয়া তিনটি শর্ত শিথিল করে এবং ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা গ্রহণ করে। তবে এরপরও শ্রমবাজার খুলেনি।

তিনি আরও বলেন, সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম—যে নামেই বলা হোক না কেন, এসব শর্ত মেনে না নিলে মালয়েশিয়ার বাজার বন্ধই থাকবে।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশের মন্ত্রী মালয়েশিয়া সফরে গিয়ে ৪২৩টি অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tags: নূরুল হক নূরপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমালয়েশিয়া
Previous Post

বিজয়ের বাড়ির সামনে কাঁদছেন একজন, ছড়িয়ে পড়েছে ভিডিও!

Next Post

টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

Next Post
বিশেষ স্বর্ণের গহনা প্রদর্শনী, ঝলমলে সোনার অলংকারের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশি যাত্রীরা লিবিয়া থেকে দেশে ফিরছেন, বিমানবন্দরে ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT