চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতার মৃত্যু

সুমন রায় by সুমন রায়
9:34 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
শ্রমিকদল নেতার ছবি, নিহতের পরিচয় ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার ৬দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিকদল নেতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বিক্ষুব্ধ শ্রমিকদল নেতা কর্মীরা নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

নিহত আলম মিয়া (৫৫) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আলিম উদ্দিনের পুত্র এবং পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার গ্রুপ ও যুবদল নেতা মোসাদ্দেক গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। এতে মোসাদ্দেক ও তার লোকজন লালমিয়া মেম্বারের লোকজনের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারি হামলা চালায়।

হামলায় লালমিয়া মেম্বারের লোকজনের মধ্যে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। ওই ঘটনায় মাথায় দেশিয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম মিয়াকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে ৬দিন পর আজ বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলম মিয়ার মৃত্যুর খবরে পাঁচদোনা মোড় অশান্ত হয়ে পড়ে। শ্রমিকদল নেতারা রাস্তায় আগুন লাগিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আলম মিয়া হত্যায় জড়িত যুবদল নেতা মোসাদ্দেকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে মধাবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে প্রায় দুইঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় লাল মিয়া মেম্বারের ছেলে ইব্রাহিম মিয়া বাদী হয়ে মোসাদ্দেককে ১নং আসামী এবং আরও ১৯ জনকে আসামী করে গত ১৯ ডিসেম্বর মাধবদী থানায় একটি মামলা দায়ের করে।

Tags: নরসিংদীবিএনপি
Previous Post

অনলাইনে চাকরির নামে প্রতারণার ফাঁদ

Next Post

প্রশ্নফাঁসের মামলায় পিএসসির ২ কর্মচারী রিমান্ডে

Next Post
প্রশ্নফাঁসের মামলায় দুই পিএসসির কর্মচারীর রিমান্ডের জন্য আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নফাঁসের মামলায় পিএসসির ২ কর্মচারী রিমান্ডে

নৌ বাহিনী ও পুলিশ দল বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবস কাবাডি: ছেলেদের চ্যাম্পিয়ন নৌ বাহিনী, মেয়েদের পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT