চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের ন্যায্য দাবি শুনব: শ্রম উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রমিকদের ন্যায্য দাবি শুনতে শ্রম উপদেষ্টার বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকদের জন্য যেটা ন্যায্য দাবি আমি সেটা শুনবো উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আমি শ্রমিকদের পক্ষে আছি। চেষ্টা করবো দাবি আদায় করার সেটা মালিক পক্ষ থেকে হোক কিংবা শ্রমিক পক্ষ থেকে হোক।

বুধবার (২৭ নভেম্বর) ‘শিল্প ও কলকারখানা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হবে’ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে ঢাকার হোটেল হলিডে ইন এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে এবং এই কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, সেইফটি ও দক্ষতা উন্নয়ন ও গবেষণায় কাজ করতে হবে। সেক্ষেত্রে আইএলও এবং বিশ্বব্যাংকের পরামর্শ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’। দ্রুত পুরোদমে এর কার্যক্রম শুরু করতে হবে।

আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন বলেন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কার্যকরী ভুমিকা পালর করবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন, এবং আন্তর্জাতিক শ্রমমানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠান গার্মেন্টস শিল্পের উন্নয়নে কাজ করবে এবং ট্রেড ইউনিয়ন ও আইএলও সুবিধাভোগী হবে।

বক্তারা উল্লেখ করেন, উন্নত দেশগুলোর সফল উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও কার্যকর নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নে ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এই ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে।

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এই প্রতিষ্ঠার উদ্যোগকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেন এবং এর কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

কর্মশালাটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এবং আইএলও’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ফাহমিদা আখতার।

Tags: এম সাখাওয়াত হোসেনশ্রম উপদেষ্টাশ্রমিক
Previous Post

প্রযোজক হাবিবুর রহমান খানের ৮০তম জন্মদিনে নানা আয়োজন

Next Post

নিজেকেই আঘাতের বিষয়ে যা বললেন গার্দিওলা

Next Post
প্রথম ও দ্বিতীয় ছবি: মাথা চুলহীন ব্যক্তি, একটির চুলের ক্ষতি স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকেই আঘাতের বিষয়ে যা বললেন গার্দিওলা

মির্জা ফখরুল জাতীয় ঐক্যের জন্য ডাক দেন, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের ডাক দিতে হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT