চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবানলের কারণে বাতিল অস্কারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অস্কার ২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, লাল গালিচা ও সেলিব্রেটি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন মুলুকের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের কারণে এবার বাধা পড়ল অস্কারেও। পুরস্কার প্রদানকারী সংস্থাটি সোমবার (১৩ জানুয়ারি) জানিয়েছেন, তারা বর্তমান পরিস্থিতির কারণে অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ বাতিল করছে।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একই সঙ্গে মনোনয়নের ঘোষণা সম্পূর্ণ অনলাইনে করারই সিদ্ধান্ত নিয়েছে। কারণ বর্তমানে মনমেজাজ একেবারেই ভালো নেই হলিউডের। এমন বিষণ্ণ সময়ে কিছুতেই আর জমবে না রেড কার্পেট।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘দাবানলের প্রভাব এবং আমাদের কমিউনিটির অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত। একাডেমি সবসময় চলচ্চিত্র শিল্পের মধ্যে একতা আনার কাজ করেছে। আমরা এই কঠিন সময়কে কাঁধে কাঁধ রেখে পার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আগামী ২৩ জানুয়ারি ভার্চুয়াল ইভেন্টে অস্কার ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হবে বলে অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে। বন্ধ থাকবে মনোনীতদের মধ্যাহ্নভোজ। লস অ্যাঞ্জেলসের আশপাশের ভয়াবহ দাবানলে অন্তত ২৪ জন নিহত ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। দাবানল ছড়িয়ে পড়ার সাত দিন পরও ৯২ হাজার মানুষ বাস্তুচ্যুত। ব্যাপক হারে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ এখনও বহাল রয়েছে।

অ্যান্থনি হপকিন্স, মেল গিবসন এবং বিলি ক্রিস্টাল-সহ হলিউড তারকারা আগুনে তাদের বাড়িঘর হারিয়েছেন। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে টিভি এবং চলচ্চিত্রের জন্য কাজ।

চটকদার প্রিমিয়ার, গালা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, সব মিলিয়ে একেবারে জমজমাট থাকে অস্কার। তবে এমন একটি শহর, যা টিভি এবং চলচ্চিত্রে কাজ করে এমন ৬ লাখ লোকের আবাসস্থল, সেই শহরের এমন বিপর্যয়ের ছাপ যে এবার অস্কারেও পড়বে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।

একাডেমির তরফে সোমবার জানানো হয়েছে, ২ মার্চ ডলবি থিয়েটারে ফার্স্ট রেসপন্ডাররা উপস্থিত থাকবেন। এসময় জানানো হয়,“আমরা আমাদের ফ্রন্টলাইন কর্মীদের যারা অগ্নিকাণ্ডে সহায়তা করেছেন তাদের সম্মান জানাতে, ক্ষতিগ্রস্থদের হাতে সাহায্য তুলে দিতে, এবং ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য একাডেমিতে যোগদান করার ব্যাপারে উৎসাহিত করতে চাই।”- হিন্দুস্থান টাইমস

Tags: অস্কারঅস্কার ২০২৫দাবানলমেল গিবসনলস-অ্যাঞ্জেলসলিড বিনোদন
Previous Post

নির্বাচনে না জিতলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প

Next Post

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

Next Post
শ্রমিকদের মানববন্ধন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোগো, মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধ কাগজ না থাকলে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা, সতর্কতা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT