চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগা বর্ণবাদীদের আখড়া, বলছেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 22, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াস বলছেন, লা লিগা বর্ণবাদীদের আখড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রমাগত বর্ণবাদের শিকার হয়ে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। ভ্যালেন্সিয়ার ফুটবলার হুগো ডুরোর সঙ্গে তর্কে জড়িয়েছেন। একপর্যায়ে ডুরোর মুখে করে বসেন আঘাত। ভিএআরে বিষয়টি পরীক্ষার পর ম্যাচ শেষের আগ মুহূর্তে যোগ করা সময়ের সপ্তম মিনিটে রিয়াল মাদ্রিদ তারকাকে লাল কার্ড দেখান রেফারি।

অবশ্য লাল কার্ড দেখার জন্য নয়, বর্ণবাদের শিকার হওয়ার পর রিয়াল ফরোয়ার্ডের কড়া মন্তব্য ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। ২২ বর্ষী ব্রাজিলিয়ান লা লিগাকে বর্ণবাদের আখড়া হিসেবে অভিহিত করেছেন।

মেসটাল্লা স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে গ্যালারিতে থাকা এক দর্শক ব্রাজিলিয়ান তারকাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি রেফারির নজরে আনেন ভিনিসিয়াস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দ্বিতীয়ার্ধে কয়েক মিনিটের জন্য খেলা বন্ধও রাখতে হয়। পরে মেজাজ হারিয়ে দেখেন লাল কার্ড।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিনিসিয়াস লিখেছেন, ‘একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো এবং মেসির অধীনে থাকা চ্যাম্পিয়নশিপটি আজ বর্ণবাদীদের আখড়া।’

‘এমন ঘটনা প্রথমবার নয়, দ্বিতীয়বারও না, তৃতীয়বারও নয়। অনেকবার হয়েছে। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয় যেন। প্রতিযোগিতার আয়োজকরা মনে করে এটাই স্বাভাবিক। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষরা এটাকে উৎসাহিত করে।’

‘স্পেন একটি সুন্দর দেশ, যারা আমাকে স্বাগত জানিয়েছিল এবং আমি তাদের ভালোবাসি। কিন্তু তারা একটি বর্ণবাদী দেশের ভাবমূর্তি বিশ্বে রপ্তানি করতে উঠেপড়ে লেগেছে। আমি স্প্যানিয়ার্ডদের জন্য দুঃখিত, যারা আমার সাথে একমত নন। কিন্তু আজ ব্রাজিলে বর্ণবাদীদের দেশ হিসেবে স্পেন পরিচিত।’

‘দুর্ভাগ্যবশত প্রতি সপ্তাহে বর্ণবাদী আচরণ নিয়ে যা কিছু ঘটছে, তা থেকে আমার রক্ষা পাওয়ার উপায় নেই। এটা মানতে বাধ্য হচ্ছি। তবে আমি শক্ত আছি এবং বর্ণবাদীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাব। এমনকি এ স্থান থেকে অনেকদূরে থাকলেও লড়ব।’

পরিস্থিতি সামাল দিতে লা লিগা এক বিবৃতিতে বলেছে, ‘তারা বছরের পর বছর ধরে এই ধরণের (বর্ণবাদী) আচরণের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি খেলার ইতিবাচক মূল্যবোধকে প্রচার করছে। কেবল খেলার মাঠেই নয়, এর বাইরেও।’

২০২১ সালের অক্টোবরে বার্সেলোনা এবং ২০২২ সালের মার্চে মায়োর্কার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেয়ার ঘটনা ঘটেছিল।

গত বছরের সেপ্টেম্বরে মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর ভিনিসিয়াসের নেচে উদযাপনের সমালোচনা করেন স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভো। স্প্যানিশ এক সকার শোতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত হয়ে দাবি করেন, ভিনিসিয়াস তার উদযাপনের সঙ্গে প্রতিপক্ষকে সম্মান করছেন না। একইসঙ্গে তার আচরণকে বানরের সাথে তুলনা করেন।

শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদ অবশ্য ১-০ গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেছে লিগ ম্যাচটিতে। পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে। ৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১।

একইদিনে ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে। আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৮৫।

Tags: বর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

ভোলার ইলিশায় দেশের ২৯তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

Next Post

কিশোরগঞ্জে চাল না ধার দেয়ায় হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেপ্তার

Next Post
কুলিয়ারচর থানার অফিসের ছবি, পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে চাল না ধার দেয়ায় হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেপ্তার

জাপানে জি-৭ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-৭ সম্মেলনের প্রতিবাদে জাপানে বিক্ষোভ-সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT