চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে যা বললেন আনচেলত্তি-ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 05, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid players celebrate after winning the match at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার শিরোপার জন্য শুরুর দিকে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ইঁদুর-বিড়াল খেলা চলছিল। একটা সময় অনেকখানি এগিয়ে যায় রিয়াল। বার্সা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষে রিয়াল সহজেই শিরোপা হাতে তুলেছে। বার্সার একের পর এক পয়েন্ট হারানোর সময়টাতে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন তকমা গায়ে মেখেছে লস ব্লাঙ্কোস বাহিনী। দলটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, শিরোপার জন্য দুর্দান্ত অভিযান চালিয়েছেন।

শনিবার রাতে কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। অন্যদিকে জিরোনার ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারা বার্সার অনেকটা আগেই শেষ হয়ে গেছে শিরোপা ধরে রাখার আশা। রেকর্ড ৩৬ বার লিগ শিরোপা ঘরে তুলে উচ্ছ্বসিত রিয়াল।

শিরোপা জয়ের উচ্ছ্বাসে আনচেলত্তি বলেছেন, ‘শিরোপার জন্য আমরা দুর্দান্ত অভিযান চালিয়েছি। আমরা কিছু ভুল করেছিলাম, কিন্তু সুবিধা আমাদের প্রাপ্য।’

মাদ্রিদ টিভিকে দলটির স্প্যানিশ খেলোয়াড় জোসেলু রোমেলু বলেছেন, ‘আজকের এই মুহূর্তের জন্য মাঠে আমরা সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা শিরোপার জন্য ক্ষুধার্ত, এমন পর্যায়ে আসতে পেরে অভিজ্ঞরা বেশ আনন্দিত। এগুলো বিশেষ মুহূর্ত।’

উচ্ছ্বাস করতে দেখা গেছে ভিনিসিয়াস জুনিয়রকেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ব্রাজিলিয়ান তারকা শিরোপার ছবি দিয়ে লিখেছেন, ‘আরও একটি।’

জয়ের আনন্দে মেতেছেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েসও। শিরোপা নিশ্চিতের পর মাদ্রিদে নিজের গাড়িতে চেপে উদযাপন করতে দেখা গেছে তাকে।

Tags: আনচেলত্তিকাদিজজিরোনাবার্সেলোনাভিনিসিয়াসরদ্রিগোরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ করবে মিশর

Next Post

অবৈধ স্টিকার ও ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ অভিযানে ৩১৭৪ গাড়িতে মামলা

Next Post
অভিযানে আটক করা গাড়ি ও যানবাহনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ স্টিকার ও ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ অভিযানে ৩১৭৪ গাড়িতে মামলা

ফাতিমা সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির ঘোষণা এলো ‘ফাতিমা’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT