চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-পিএসজির হোঁচটের রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও পিএসজির ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় পয়েন্ট টেবিবের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণের ঝড় তুলেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট পাওয়া সোসিয়েদাদ তিনে অবস্থান করছে।

প্রায় একই সময়ে মাঠে গড়ানো ফ্রেঞ্চ লিগ ওয়ানের খেলায় রেইমসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে পিএসজি। ম্যাচটি ১-১ গোলে ড্র গোলেও পিএসজি ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে।

রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৬১ শতাংশ সময় বলের দখল রাখা রিয়াল ২০ বার শট নেয়, যার ভেতর ৭টিই ছিল লক্ষ্য বরাবর। পক্ষান্তরে, সোসিয়েদাদ ৮টি শটের ভেতর তিনটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল।

সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো মূলত ম্যাচ ড্রয়ের নায়ক। প্রতিপক্ষের সাতটি শট প্রতিহত করে তিনি জাল অক্ষত রাখেন।

খেলার ১৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুরহ কোণ থেকে নেয়া কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে বল বাইরে চলে যায়। ৩২ মিনিটে টনি ক্রুসের দূরপাল্লার শট ঠেকান রেমিরো। মিনিট তিনেক পর করিম বেনজেমার শটও প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক। তিনি বিরতির খানিক আগে ভিনিসিয়াসের আরেকটি শটও ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দানি সেবালোসের কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৪৯ মিনিটে ভিনিসিয়াসকে আবারো হতাশ করেন রেমিরো। ৬৭ মিনিটে তিনি ফিরিয়ে দেন এডের মিলিতাওয়ের নেয়া হেড। চার মিনিট পর দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াসের ডান পায়ের শট রেমিরোর জন্য জাল খুঁজে পায়নি।

অপরদিকে, পার্ক ডে প্রিন্সেসে হওয়া লিগ ওয়ানের খেলায় রেইমসের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্যভাবে পিএসজি শেষ করে। ৫১ মিনিটের মাথায় জুয়ান বের্নাটের বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন নেইমার।

আট মিনিট পর মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় পিএসজি। ৬৫ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল পেয়ে আশরাফ হাকিমি গোল করলেও অফসাইডে তা বাতিল হয়।

খেলার অন্তিম মুহূর্তে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মালি জাতীয় দলের মিডফিল্ডার কামোরি ডুম্বিয়ার কাছ থেকে বল নিয়ে ডান পায়ে নিশানাভেদ করেন আর্সেনাল থেকে ধারে রেইমসে খেলতে আসা স্ট্রাইকার ফোলারিন বালোগুন। এতে জয় না পাওয়ার হতাশাত পুড়তে থাকে মেসি-নেইমার-এমবাপেরা।

Tags: পিএসজিরিয়াল মাদ্রিদলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

রক্তে ভেসে গেল মেক্সিকোর নাইটক্লাব, গোলাগুলিতে নিহত ৮

Next Post

১১ ঘণ্টা বন্ধ থাকার পরে ফেরি চলাচল স্বাভাবিক

Next Post
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ ঘণ্টা বন্ধ থাকার পরে ফেরি চলাচল স্বাভাবিক

বন্যার পানিতে ডুবে গেছে সড়ক ও পার্কিং এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT