চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারির ‘ভুল’ সিদ্ধান্তে হেরেছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 11, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সা কোচের হতাশা ফুটবল ম্যাচে, মাঠে দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে লিগ ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখল বার্সেলোনা। নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর সরাসরি রেফারির দিকে অভিযোগের তির ছুঁড়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

সান সেবাস্তিয়ানে রোববার রাতে সোসিয়েদাদের কাছে ১-০তে হেরেছে বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ফ্লিকের দলের। এখন কার্লো আনচেলত্তির দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬ পয়েন্টের। ১৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে ১৩ মিনিটে ভিএআরে রবার্ট লেভান্ডোভস্কির গোল বাতিলের সিদ্ধান্ত। ফ্লিক বলছেন, ‘এটি ভিএআর থেকে একটি ভুল সিদ্ধান্ত ছিল। এটা পরিষ্কার বৈধ গোল ছিল। কিন্তু এখানে কিছুই করার নেই। এটা আমাদের মেনে নিতে হবে।’

‘দিনটি আমাদের ছিল না। প্রথমার্ধে আমাদের ভুগতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধটা ভালো ছিল। যাই হোক, দলকে বলেছি আমাদের এটা মেনে নিতে হবে। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

ম্যাচ শুরুর আধাঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সেলোনা জানায়, চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পাওয়ায় এখনও অস্বস্তি আছে স্পেনিয়ার্ড উইঙ্গার লামিন ইয়ামালের, যে কারণে সোসিয়েদাদের বিপক্ষে ছিলেন না ১৭ বর্ষী তারকা।

Tags: ইয়ামালবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কিসোসিয়েদাদহ্যান্সি ফ্লিক
Previous Post

খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড স্থগিত

Next Post

ইসরায়েলের নৌ ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

Next Post
বিধ্বস্ত ভবন ও ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপের মাঝে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের নৌ ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের সঙ্গে বিকেলে ‘ফাইনালে’ নামছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT