চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোর কাছে হেরে বিরতি চাইলেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচের সঙ্গে খেলোয়াড়ের তর্ক, বিরতিতে যান দুজনই. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরুটা দারুণ করে মাঝপথে এসে অধারাবাহিক হয়ে পড়েছে বার্সেলোনা। সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় কেবল একটিতে। বার্সাকে হারিয়ে মৌসুমে প্রথমবার লা লিগার শীর্ষ দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। হতাশার রাতে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, দলের এখন বিরতি দরকার।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে অ্যাটলেটিকোর কাছে ২-১এ হেরেছে বার্সেলোনা। ২০০৬ সালের পর বার্সার মাঠ দুর্গ হয়ে উঠেছিল অ্যাটলেটিকোর জন্য। অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি তারা। ১৮ বছর পর দুর্গ জয় করেছে দলটি। ১৮ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১, ১৯ ম্যাচে বার্সার ৩৮।

বিরতি অবশ্য পাচ্ছে বার্সেলোনা। বড়দিনের ছুটি কাটিয়ে পরের ম্যাচ জানুয়ারিতে। ৫৯ বর্ষী কোচ ফ্লিক বলেছেন, ‘এখন বিরতি এসেছে। আমাদের সবারই বিরতি দরকার। এই হার আমাদের জন্য হতাশাজনক। ম্যাচটা আমরা ভালো খেলেছি। এখন বড়দিন উদযাপন করব। এরপর অনুশীলন শুরু করে দেখব মৌসুমের বাকি সময়ে কী করতে পারি।’

পয়েন্ট টেবিলের শীর্ষ হারিয়ে ফ্লিক বলেছেন, ‘হ্যাঁ, দারুণ তিনটা মাসের পর লাগাতার পয়েন্ট হারিয়ে আমরা এখন শীর্ষে নেই। তবে দিনশেষে এখনও আমরা ভালো অবস্থানে আছি। বিশেষ করে আমরা যেখানে যেতে চাই সেটার প্রেক্ষিতে। চিন্তিত নই। দল ভালো খেলছে।’

Tags: অ্যাটলেটিকোবার্সেলোনালা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোটাই দখল নিয়েছে আরাকান আর্মি

Next Post

ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটার বল ছুঁড়ছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, বহু হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT