চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই দল নিয়েই খুশি জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 02, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা জয়ের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তলানির এলচেকে উড়িয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালান ক্লাবটি। জয়ের পর আত্মতুষ্টির কথা বলেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

লা লিগায় শনিবার রাতে এলচের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলের সঙ্গে একটি করে গোল পেয়েছেন আনসু ফাতি ও ফেররান তরেস।

জয়ে লিগে ২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ আরও মজবুত করেছে জাভির দল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্তই আমরা ভালো খেলেছি। আমি এই দল নিয়ে খুশি। খেলোয়াড়রা যখন দারুণ কিছু করে, তখন এটি আমার জন্য অবশ্যই আনন্দের। সব থেকে ভালো ব্যাপার হল আমরা এখন ১৫ পয়েন্টে এগিয়ে আছি। দলের সবার পারফরম্যান্সে আমি দারুণ খুশি।’

আনসু ফাতিকে নিয়ে জাভি বলেছেন, ‘গোল পেলে ফরোয়ার্ডরা সবসময় আত্মবিশ্বাসী হয়ে ওঠে। দল আজ সবকিছুই নিখুঁতভাবে করেছে। তাদের তিনজনই গোল পেয়েছে। শেষদিকে যদিও ক্লান্ত হয়ে পড়েছিলেন আনসু। গোল ছাড়াও দলের জন্য সে কঠোর পরিশ্রম করেছে। এটাই আমাকে সন্তুষ্ট করেছে। যাদের গোল করার দরকার ছিল তারা গোল পেয়েছেন এবং আমি এতে সত্যিই খুশি।’

বুধবার ন্যু ক্যাম্পে কোপা ডেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ১-০ গোলের জয়ে এগিয়ে আছে জাভির দল।

Tags: আনসুজাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

হাইকোর্টে প্রথম আলো সম্পাদকের আগাম জামিন আবেদন

Next Post

অভিনয় শিল্পী সংঘের ‘লিগ্যাল উইংস’ এর যাত্রা শুরু

Next Post
অভিনয় শিল্পী সংঘের ‘লিগ্যাল উইংস’ এর যাত্রা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় শিল্পী সংঘের ‘লিগ্যাল উইংস’ এর যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রে টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT