চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর পর নাইকি ছাড়লেন এমবাপে, চুক্তি করলেন ফেদেরারের ব্র্যান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

নাইকির সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন কাইলিয়ান এমবাপে। নতুন করে চুক্তি করেছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের মালিকানাধীন ক্রীড়া প্রস্তুতকারক ব্র্যান্ড অনের সঙ্গে।

নাইকির সাথে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে সুইস স্পোর্টস ব্র্যান্ড অনের সাথে যুক্ত হওয়াটা ছিল এক চমকপ্রদ সিদ্ধান্ত। ব্র্যান্ডটি এখনও তাদের প্রথম ফুটবল বুট বাজারে আনেনি। বাজারে অনের প্রধান মুখ হতে যাচ্ছেন এমবাপে। ২০২৭ সালে ব্র্যান্ডটির প্রথম ফুটবল বুট বাজারে আসার কথা রয়েছে।

ফরাসি তারকাকে পাওয়া বিশাল সাফল্য বলে মনে করছে অন। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর এমবাপে  ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

২৭ বর্ষী এমবাপের সাথে অনে যোগ দিয়েছেন তার স্বদেশী কিংবদন্তি এবং সাবেক খেলোয়াড় থিয়েরি অঁরি। যিনি কোম্পানিটির ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

২০১০ সালে যাত্রা শুরু করা অনের কিছু অংশের মালিকানা রজার ফেদেরারের।  ২০১৯ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে তা কেনেন তিনি। প্রথাগত কোনো এনডোর্সমেন্ট বা প্রচারণামূলক চুক্তির পরিবর্তে, ফেদেরার একজন সহ-উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছিলেন। জানা যায়, তিনি কোম্পানিটিতে আনুমানিক ৩ শতাংশ মালিকানার জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়।

অন্যদিকে ২০০৬ সালে নাইকি এমবাপের সঙ্গে চুক্তি করেছিল। তখন তার বয়স ছিল আট বছর। সে থেকে ব্র্যান্ডটি এমবাপের পৃষ্ঠপোষক।

Tags: কাইলিয়ান এমবাপেনাইকিরজার ফেদেরারলিড স্পোর্টস
Previous Post

জুবিনকে হারানোর এক বছর, গার্গের সুরে মুখর আসাম

Next Post

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

Next Post
ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

ছবি: সংগৃহীত

এআইয়ের ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধে জড়াচ্ছিল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT