চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা প্রবর্তন করল কুয়েত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 05, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশাল মুসল্লির সমাবেশ, হজযাত্রী নিবন্ধনের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের ইসলামিক মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি হজ মৌসুমের জন্য নতুন নিবন্ধন প্রক্রিয়া ঘোষণা করেছে। স্বচ্ছতা এবং দেশের সব হজযাত্রীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে লটারি প্রক্রিয়ার উদ্যোগ নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৫জুলাই) গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

গত বুধবার কুয়েতের ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লটারি প্রক্রিয়ার সিদ্ধান্তটি বছরের প্রথম বৈঠকে সুপ্রিম হজ ও ওমরাহ কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থা কুয়েতের সমন্বিত ই-গভর্নমেন্ট প্ল্যাটফর্ম সাহেলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং নির্ধারিত ডেডলাইনের আগ পর্যন্ত আগ্রহীরা হজের জন্য এই প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন।

পুরুষ আবেদনকারীরা চাইলে একা অথবা সর্বোচ্চ ৫ জন আত্মীয়ের একটি গ্রুপ গঠন করে আবেদন করতে পারবেন। তবে নারীদের সেই সুযোগ নেই। হজযাত্রী হিসেবে সরকারি নিবন্ধনের জন্য যেসব নারী আবেদন করবেন, তাদেরকে অবশ্যেই আবেদন ফর্মে এমন একজন পুরুষ অভিভাবকের নাম উল্লেখ করতে হবে, যিনি আগে হজ করেছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাহেল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হলে ১০ কুয়েতি দিনার  (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ১৬ টকা) জমা দিতে হবে এবং এই অর্থ অফেরতযোগ্য। যাদের আবেদন গৃহীত হবে, তাদেরকে নিবন্ধন বাবদ আরও ১ হাজার ৫০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ২ হাজার ৪৪৩ টাকা) পরিষোধ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তার পরিবর্তে  অপেক্ষমান তালিকায় আগে থাকা কোনও ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেডলাইন শেষ হওয়ার পর সেই আবেদনপত্রগুলো যাচাই-বাছাই শেষে নিবন্ধিত হজযাত্রীদের সংখ্যা জানিয়ে দেবে সরকার।

Tags: কুয়েতনিবন্ধনব্যবস্থালটারিহজযাত্রী
Previous Post

পবিত্র আশুরায় জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

Next Post

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে চীন-তুরস্ককে জড়িয়ে যা বললেন ভারতীয় উপ-সেনাপ্রধান

Next Post
ভারতীয় উপ-সেনাপ্রধান সংঘর্ষের পরিস্থিতিতে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে চীন-তুরস্ককে জড়িয়ে যা বললেন ভারতীয় উপ-সেনাপ্রধান

বাংলাদেশ মেয়েদের হকি দল উজবেকিস্তানকে হারিয়ে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উজবেকিস্তানকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশ মেয়েদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT