চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সহযোগীসহ কুষ্টিয়ার ত্রাস লিপটন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 06, জুন 2025
in - সেমি লিড, অপরাধ
A A
কুষ্টিয়ার পুলিশ সদস্যরা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সহ ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময় চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের নামে অস্ত্রবাজ গ্রুপ গড়ে কুষ্টিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন জাহাঙ্গীর কবির ওরফে লিপটন। পরে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের হাতে ফুলের তোড়া দিয়ে মূলধারার রাজনীতিতে নাম লিখিয়ে হয়ে ওঠেন এলাকার মুর্তিমান আতঙ্ক।

বহুল বিতর্কিত সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে ‘ক্রসফায়ার’র নামে ভাড়ায় মানুষ খুন, গুম ও অস্ত্র কারবারের বিশাল নেটওয়ার্কও ছিল তার।

ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভোল পাল্টে বিএনপির জার্সি গায়ে তোলার চেষ্টা করছিলেন লিপটন। কিন্ত সে চেষ্টা ব্যর্থ করে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে ২০১৫ সালের ফ্রেব্রুয়ারিতে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন লিপটন। স্থানীয় ও সেনা সূত্রে এসব তথ‍্য পাওয়া গেছে।

যেভাবে গ্রেপ্তার লিপটন

জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান লিপটন। কিন্ত সম্প্রতি সুযোগ বুঝে কুষ্টিয়ার স্থানীয় বিএনপির নেতা জাকির সরকারের সঙ্গে সখ‍্য গড়ে ফের প্রকাশ‍্যে এসে অপরাধ জগতে সক্রিয় হন-এই অভিযোগ পেয়ে বেশ কিছু দিন ধরেই লিপটনের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি শুরু হয়। গোয়েন্দা তথ‍্য সংগ্রহকালে জাকির সরকারের সঙ্গে লিপটনের ঘনিষ্ট মুহূর্তের ভিডিও পাওয়া যায়।

বৃহস্পতিবার তার অবস্থান নিশ্চিত হয়ে আজ (শুক্রবার) ভোরে কুষ্টিয়ার সদর উপজেলার উজানপুর ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনীর একটি দল। সেখানে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬টি পিস্তল, একটি বন্দুক কয়েকটি ম‍্যাগজিন, গুলি ও দেশীয় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কে এই লিপটন

৯০ এর দশকে কলেজ ছাত্রলীগের মিছিল-মিটিংয়ের মাধ‍্যমে রাজনীতিতে হাতেখড়ি লিপটনের। পরবর্তীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অতিমাত্রায় সক্রিয় চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজে নাম লেখান। কুষ্টিয়া শহরে প্রকাশ্যে জামাই বাবুসহ একাধিক ব্যক্তিকে হত্যা করে আলোচনায় আসেন লিপটন। এর পর তাঁর অপরাধ নেটওয়ার্ক আশপাশের জেলায় বিস্তৃত হয়।
র‍্যাবের একটি সূত্র জানায়, র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানের (বর্তমানে কারাবন্দি) সোর্স হিসাবেও কাজ করতেন লিপটন। জিয়ার নির্দেশে এক সময় লিপটন ঢাকা থেকে কুষ্টিয়া গেলে তার নিরাপত্তা দিতেন স্থানীয় র‍্যাব সদস‍্যরা। গ্রামের বাড়ি গেলেও সেখানে র‍্যাবের পাহারা থাকত। লিপটন বিগত সময়ে র‍্যাবের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, নিরীহ লোকজনকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার মতো বহু ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।

লিপটনের যত অপকর্ম

কয়েক বছর আগে হানিফকে তার এলাকায় ফুলের তোড়া দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন এই চরমপন্থি। বড় জনসভা করে হানিফকে সংবর্ধনা দেওয়া হয়। এর পর ঢাকায় হানিফের অফিসে বেশির ভাগ সময় কাটাতেন লিপটন। এ ছাড়া হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সঙ্গে সখ্য গড়ে তুলে এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি।

নেতৃত্বাধীন দলের সদস্যরা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ নিজ এলাকার নিরীহ এক ইউপি মেম্বারকে র‍্যাবের মাধ্যমে তুলে এনে অস্ত্র রাখার অভিযোগ দিয়ে কারাগারে পাঠানোর পর হাজার হাজার নারী-পুরুষ তার বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে মিছিল-সমাবেশ করেছিল। এ ছাড়া ২০১৫ সালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজকে গাজীপুরের একটি রিসোর্ট থেকে র‍্যাব তুলে নিয়ে যায়। এর পর তাঁর আর কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনার জন্য সবুজের পরিবার হানিফকে দায়ী করে মামলা করেছে। অভিযোগ আছে, র‍্যাবকে দিয়ে সবুজকে অপহরণের পেছনে কলকাঠি নাড়েন লিপটন। ভয়ে লিপটনের বিরুদ্ধে মামলা করতে পারেনি পরিবার।

আরও জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থি লিপটন র‍্যাবের সোর্স পরিচয় দিয়ে কুষ্টিয়া ও আশপাশের জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার নিজ এলাকা কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারার লোকজনও অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পায়নি। আওয়ামী লীগ আমলে বিএনপি-জামায়াতের লোকজনকে র‍্যাব দিয়ে নানাভাবে হয়রানি, অত্যাচার করা হয়েছে। জিয়াউল আহসানের শেল্টারে থাকাকালিন র‍্যাবের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে র‍্যাবকে দিয়ে অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারেে খবরে লিপটনের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ। তার বিরুদ্ধে অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছে। ভবানীপুর গ্রামের ধান ব্যবসায়ী রাশিদুল ইসলাম বলেন, ‘এলাকার একটি মারামারি নিয়ে মামলায় সাক্ষী হওয়ার জেরে লিপটন র‍্যাব দিয়ে আমাকে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়। দুটি অস্ত্র দিয়ে চালান করা হয়। চার মাস পর জামিন পেয়েছিলাম। এখনও হাজিরা দিচ্ছি।’

শুধু এই ব্যবসায়ীকেই নয়, গত এক যুগে নিজ এলাকাসহ বিভিন্ন স্থানের অর্ধশতাধিক মানুষকে র‍্যাব দিয়ে ফাঁসিয়েছেন লিপটন।

Tags: কুষ্টিয়াগ্রেপ্তারযৌথ বাহিনী
Previous Post

ঈদে ঢাকার নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ঈদে মানুষের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনের জন্য ভিড়, যাত্রীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মানুষের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের উপর যাত্রীরা বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রার শেষ দিনে বেশিরভাগ ট্রেন সময়মতো ঢাকা ছেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT