কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধির কারণে তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙ্গন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি, ফসলী জমি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। মানবেতর জীবন কাটছে ভাঙ্গনের শিকার পরিবারগুলোর। এদিকে, ভাঙ্গন রোধে দু’একটি জায়গায় জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড।






