চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চ্যানেল আইয়ে আলোচিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 30, মার্চ 2023
in - সেমি লিড, বিনোদন
A A
নদীর পাড়ে এক দম্পতি, পাশে অনেক মানুষ ও কাঠের নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে গেল বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম পরিচালিত কলকাতা জয়ী প্রশংসিত এই ছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

গেল বছর নানা বিপত্তি মাড়িয়ে বাংলাদেশে মুক্তি পায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ডিসেম্বরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’র পুরস্কার জিতে আলোচনায় আসে ছবিটি। সেই সাথে সমালোচকদের প্রশংসাও কুড়ায়। পরবর্তীতে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের উদ্যোগে হয়েছে বেশকিছু প্রদর্শনীও।

হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একইসাথে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের।

ছবিতে জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র সত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। ধারণা করা হচ্ছে ঈদে টেলিভিশনে প্রিমিয়ারের পর চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও ছবিটি দর্শক দেখতে পারবেন।

Tags: ঈদ ২০২৩ঈদের সিনেমাকুড়া পক্ষীর শূন্যে উড়াচ্যানেল আইটিভি প্রিমিয়ারমুহাম্মদ কাইউমলিড বিনোদনসিনেমা
Previous Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তুষার নিহত

Next Post

ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা দিতে পারে মেটা

Next Post
ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের আইকন সহ মোবাইল ফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা দিতে পারে মেটা

আইপিএল খেলোয়াড়ের ছবি, বাংলাদেশি ক্রিকেটার, ক্রিকেট জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-লিটনকে ছাড়াই শুরু হচ্ছে আইপিএল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT