চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারের সেঞ্চুরি ও কুলদীপের ফাইফারে সমতায় সিরিজ শেষ করল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা একসঙ্গে উদযাপন করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি ভেস্তে যায় বৃষ্টির হানায়। দ্বিতীয় ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। তবে বৃষ্টি আইনে সে ম্যাচে জয় পায় প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে সূযর্কুমার যাদবের সেঞ্চুরির পর কুলদীপ যাদবের ফাইফারে প্রোটিয়াদের ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ভারত।

জোহানসবার্গে টস জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক সাউথ আফ্রিকা। আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২০১ রানের সংগ্রহ পায় সফরকারী দল। জবাবে নেমে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

ব্যাটে হাতে ভারতের শুরুটা খু্ব একটা ভালো হয়নি। ২৯ রানেই দুই ব্যাটারকে হারায় ভারত। এরপর ১১২ রানের জুটি গড়েন যশ্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব। ১৪তম ওভারের শেষ বলে দলীয় ১৪১ রানে জয়সওয়াল ফিরে যান। ছয়টি চার ও তিন ছক্কায় ৪১ বলে ৬০ করেন এই ওপেনার।

১৯তম ওভারের তৃতীয় বলে ১৮৮ রানে চতুর্থ উইকেট ভারত। রিংকু সিং ফিরে যান ১০ বলে ১৪ রান করে। ইনিংসের চার বল বাকী থাকতে সূযর্কুমার ফিরে যান লিজাড উইলিয়ামসের শিকার হয়ে। সাতটি চার ও আট ছক্কায় ৫৬ বলে ১০০ রান করেন ভারতের অধিনায়ক। শেষ ওভারে আরও দুই ব্যাটারকে হারায় সফরকারীরা। শেষ ২০১ রানের সংগ্রহ গড়ে তারা।

প্রোটিয়াদের হয়ে লিজাড উইলিয়ামস ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে ভারতীয় বোলারদের সামনে পাত্তাই পায়নি প্রোটিয়া ব্যাটাররা। ডেভিড মিলার ও এইডেন মার্করাম ছাড়া কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৫ রান করেন মিলার। আর তিনটি চার ও দুই ছক্কায় ১৩ বলে ২৫ রান করেন মার্করাম। এছাড়া বাকী ব্যাটাররা ছিলেন ব্যর্থ।

ভারতে হয়ে ২.৫ ওভার বল করে ১৭ পাঁচ উইকেট শিকার করের কুলদীপ যাদব। ৩ ওভারে ২৫ রান খরচায় দুই উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এছাড়া মুকেশ কুমার ও আর্শ্বদীপ সিং নেন একটি করে উইকেট।

Tags: কুলদীপটি-টুয়েন্টি সিরিজভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসূর্যকুমার
Previous Post

ইসিতে আপিল করেও রেহাই পাচ্ছেন না ঋণখেলাপিরা

Next Post

জোট সঙ্গীদের জন্য আওয়ামী লীগের সাত আসন

Next Post
বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জোট সঙ্গীদের জন্য আওয়ামী লীগের সাত আসন

প্রশ্নফাঁস চক্রের সন্দেহভাজন চিকিৎসক ও ইউপি চেয়ারম্যানরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিক্যাল ভর্তি প্রশ্নফাঁস চক্রে 'চিকিৎসক-ইউপি চেয়ারম্যান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT