চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিঠি লিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘চিঠি চত্বর’ উদ্বোধন

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
3:53 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2022
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয়ে চিঠি চত্বরের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির উদ্যোগে ‘চিঠি চত্বর’ নামক একটি চত্বর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চিঠি চত্ত্বরের ডাকবক্সে চিঠি ফেলে এ চত্বরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বৃত্ত কুবির উপদেষ্টা প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, বৃত্ত কুবির হেড অফ ফিন্যান্স আরাফাত রাফি, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ রাব্বি, হেড অফ আর্ট এন্ড কালচার আখতারুজ্জামান পাভেল, হেড অফ মার্কেটিং তাওহীদ সানি, হেড অফ কমিউনিকেশন কানিজ ফাতেমা সুমিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, স্কলারশিপের সময় যখন দেশের বাইরে ছিলাম তখন বাবা-মা, প্রিয়জনদের চিঠি পেতাম প্রায় তিন মাস পরপর, সেসময়ের স্মৃতিগুলা আজ খুব সতেজ হয়েছে এই চিঠি চত্বরের জন্য।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন চমৎকার এবং অভিনব কাজ আরও করুক সেটাই আমাদের চাওয়া, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এখানে সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চাও হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চিঠি চত্বরের কাজ যারা করেছেন সকলের উচিত নিজেদের চিঠি লেখা শুরু করা, সকলের মাঝে আবার চিঠি লেখার প্রবণতা যেনো সৃষ্টি হয় সেই চেষ্টা করা এবং এই চিঠি চত্বরকে সার্থক করা।

বৃত্ত কুবির হেড অফ মার্কেটিং তাওহীদ সানি বলেন, বৃত্ত কুবির নতুন কাজ চিঠি চত্বর। এই চত্বরে শিক্ষার্থীরা আসবে, আড্ডা দিবে এতেই এই চত্বরে সার্থকতা।

২০২১ সালের ২৪ ডিসেম্বর একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি।

 

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Previous Post

বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়: ইনু

Next Post

কীভাবে বেঁচে আছে এই তিন প্রতিবন্ধী?

Next Post
তিন প্রতিবন্ধী শিশুদের সঙ্গে একজন শিক্ষক বা গার্ডিয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে বেঁচে আছে এই তিন প্রতিবন্ধী?

অটোরিকশা চাপায় দুই যাত্রী নিহতের ঘটনাস্থল, কিশোরগঞ্জ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT