চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানীর মায়ের শেষকৃত্যে বলিউড তারকাদের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর মা কৃষ্ণা মুখার্জী। শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

কৃষ্ণা মুখার্জীর মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। খবর ছড়িয়ে পড়ার পর রানী মুখার্জীর মুম্বাইয়ের বাড়িতে একে একে ছুটে যান বলিউডের অনেক তারকা। পরে জুহুর পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য।

রানীর মাকে শেষ শ্রদ্ধা জানাতে অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, আমির খান ও তার স্ত্রী গৌরি স্প্র্যাট, আলিয়া ভাট, অনিল কাপুর, ফারহান আখতার, কবির খান, অয়ন মুখার্জী, করণ জোহর, শিলপা শেঠি, অপূর্ব মেহতা ও আশুতোষ গোয়ারিকরসহ বলিউডের অনেকে উপস্থিত ছিলেন।

শাহরুখ খান ও গৌরি খানকে পবন হংস শ্মশানে পৌঁছাতে দেখা যায়। সেখানে শেষ শ্রদ্ধা জানান আলিয়া ভাট, অনিল কাপুর, ফারহান আখতারসহ অন্য তারকারাও। শেষকৃত্যকে ঘিরে শ্মশান এলাকায় ছিল কড়া নিরাপত্তা।

রানীর মা কৃষ্ণা মুখার্জীও ছিলেন সিনেমার সঙ্গে যুক্ত পরিবারের সদস্য। তিনি বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জীকে। ২০১৭ সালে মারা যান রাম। মুম্বাইয়ের ফিল্মালয়া স্টুডিও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ‘হাম হিন্দুস্তানি’ (১৯৬০) ও ‘লিডার’ (১৯৬৪) সিনেমা পরিচালনা করেন তিনি। ‘লিডার’-এ অভিনয় করেছিলেন দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা।

রাম ও কৃষ্ণা মুখার্জীর দুই সন্তান অভিনেত্রী রানী মুখার্জী ও প্রযোজক রাজা মুখার্জী। অভিনয়ের পাশাপাশি কৃষ্ণা মুখার্জীর সংগীতের সঙ্গেও সম্পর্ক ছিল। ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমায় ‘ইদ কে দিন গলে মিল লে রাজা’ গানটিতে প্লেব্যাক করেন তিনি।

Tags: আমিরআলিয়ারানী মুখার্জীশাহরুখশাহরুখ খান
Previous Post

যাকে ভালোবাসেন, তার মতো হতে পা হারাতেও প্রস্তুত!

Next Post

হামে ১১ শিশুর মৃত্যু

Next Post

হামে ১১ শিশুর মৃত্যু

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT